২০২৬ সালে পবিত্র রমজান মাস কি ২৯ দিনে হবে, না ৩০ দিনে? মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিমদের মধ্যে এই কৌতূহল এখন তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীরা এ বছরের রমজানের সময়সূচি, রোজার দৈর্ঘ্য ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইবারাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেলে জন্ম নিলেও ওই দিন খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব। ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজানের চাঁদ স্পষ্ট দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে কিছু দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি এবং অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারের রমজানে রোজার সময় খুব বেশি দীর্ঘ হবে না। আবুধাবির হিসাব অনুযায়ী শুরুর দিকে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। শেষের দিকে রোজার সময় বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর তারিখ এক বা দুই দিন এদিক-সেদিক হতে পারে। তবে আল জারওয়ানের মতে, এ বছর রমজান শুরুর তারিখে ভিন্নতা থাকলেও শাওয়াল মাস বা ঈদের দিন প্রায় সব মুসলিম দেশে একই দিনে (২০ মার্চ) হওয়ার সম্ভাবনা প্রবল।
যদিও জ্যোতির্বিজ্ঞানের গণনা অত্যন্ত নিখুঁত, তবুও ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। তাই রমজান ও ঈদের সুনির্দিষ্ট তারিখ জানতে স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।

হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।
২০ ঘণ্টা আগে
এই নশ্বর জীবনে প্রতিটি মানুষেরই নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যস্ততা রয়েছে। কিন্তু একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি হলো পরকালের চিন্তা। দুনিয়াবি ব্যস্ততার পসরা যতই বড় হোক, মুমিন তার ইমান ও আমলের জন্য সময় বের করে নেয়।
২০ ঘণ্টা আগে
খিভা থেকে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) পার হলেই চোখে পড়ে মাওয়ারাননাহার বা ট্রান্স-অক্সিয়ানার দিগন্ত। এই জনপদেই গড়ে উঠেছে উজবেকিস্তানের দুই গৌরবোজ্জ্বল শহর—সমরকন্দ ও বুখারা। তবে সব ছাপিয়ে বুখারাকে বলা হয় ‘কুব্বাতুল ইসলাম’ বা ইসলামের গম্বুজ; যা শতাব্দীকাল ধরে ঐতিহ্য, পাণ্ডিত্য এবং সুফি ঐতিহ্যের...
২০ ঘণ্টা আগে
শৈশবে শিখেছিলাম—‘নামাজে ডান পা নাড়াচাড়া করা যাবে না।’ এর পর থেকে আজ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত ডান পা নাড়াচাড়া না করে সালাম ফেরাই। কিন্তু অনেককে দেখি বিষয়টি সম্পর্কে উদাসীন। তাহলে কি আমি ভুল জেনেছি এত দিন? এ ব্যাপারে ইসলামের সঠিক বিধান কী?’
২০ ঘণ্টা আগে