
সুখী সংসার গঠনে স্বামী-স্ত্রী দুজনেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। বিশেষ করে স্বামীকে হতে হয় খুব সচেতন, দায়িত্ববান এবং চিন্তাশীল। ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করা সচেতন পুরুষের পরিচয়। এটি নবী করিম (সা.)-এর সুন্নত। এতে অত্যন্ত সওয়াবও পাওয়া যায়।
আমাদের নবী করিম (সা.) বাইরের যাবতীয় দায়িত্ব সুচারুভাবে আঞ্জাম দেওয়ার পাশাপাশি ঘরের কাজে সহযোগিতা করতেন। নিজের অনেক কাজ নিজেই করতেন।
উম্মুল মোমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত এবং সাংসারিক যাবতীয় কাজ করতেন।’ (ফাতহুল বারি: ১৩/৭০, মুসনাদে আহমদ: ২৩৭৫৬)
একবার আয়েশা সিদ্দিকা (রা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘আল্লাহর রাসুল কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আল্লাহর রাসুল ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন।’ (সহিহ্ বুখারি: ৬৭৬)
উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন, বকরির দুধ দোহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন।’ (মুসনাদ আহমদ: ২৬১৯৪)
ঘরের কাজে সহায়তা কোনো ছোট কাজ নয়; এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও সমতার প্রতীক। এমন সহযোগিতা শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের অন্যতম চাবিকাঠি। এসব হাদিস থেকে বোঝা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজ হাতে ঘরের কাজ করতেন। এটি আমাদের সমাজের পুরুষদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ।
স্ত্রী রান্না করার সময় তার সঙ্গ দেওয়া, স্ত্রী ঘরের কাজ করার সময় সন্তানদের আগলে রাখা, ছুটির দিনে ঘরের কাজে নিজে অংশ নেওয়া—পরিবার-পরিজন ও সংসারের প্রতি ভালোবাসার পরিচয় বহন করে। পরিবার-পরিজনের জন্য হৃদয়ে মায়া-দয়া লালন করা প্রিয় নবী (সা.)-এর বৈশিষ্ট্য।
সাহাবি হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘পরিবার পরিজনের প্রতি রাসুল (সা.)-এর মতো দয়াবান আমি আর কাউকে দেখিনি।’ (সহিহ্ ইবনে হিব্বান: ৫৯৫০)
এ ছাড়া অফিস বা বাইরের কাজ শেষে দ্রুত বাসায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো, ছুটির দিনগুলোতে পরিবারকে সময় দেওয়ার প্রতি নবী করিম (সা.) খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এতে রয়েছে দুনিয়া ও পরকালের মুক্তির পথ।
হজরত উকবা ইবনে আমির (রা.) বলেন, আমি একবার আল্লাহর রাসুলের কাছে জানতে চাইলাম—‘উভয় জাহানের মুক্তির পথ কী?’ উত্তরে তিনি আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটি ছিল—‘তুমি পরিবারের সঙ্গে তোমার অবস্থান দীর্ঘ করবে।’ (জামে তিরমিজি: ২৪০৬)

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব উড্ডীন করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কমপিটিশন-২০২৬ ’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
৩ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
১০ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
১০ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
১৫ ঘণ্টা আগে