রমজানের শেষ দশকের ইতিকাফ কেবল পুরুষদের জন্য নয়; বরং নারীদের জন্যও এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’ লাভের সবচেয়ে কার্যকর উপায় হলো ইতিকাফ। নবী করিম (সা.)-এর পবিত্র স্ত্রীরাও নিয়মিত ইতিকাফ পালন করতেন।
নারীদের ইতিকাফ-সম্পর্কিত ১০টি প্রয়োজনীয় মাসয়ালা
১. নারীদের ইতিকাফের স্থান হলো নিজ ঘরের অন্দরমহল বা নামাজের নির্ধারিত জায়গা। তাদের জন্য মসজিদে যাওয়ার চেয়ে ঘরে ইতিকাফ করাই বেশি সওয়াবের।
২. বিবাহিত নারীর ইতিকাফের জন্য স্বামীর অনুমতি নেওয়া জরুরি। স্বামীদের উচিত যুক্তিসংগত কারণ ছাড়া স্ত্রীদের এই মহৎ ইবাদতে বাধা না দেওয়া।
৩. রমজানের শেষ দশকের ইতিকাফ পুরুষদের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। নারীদের জন্য মুস্তাহাব।
৪. ঋতুস্রাব অবস্থায় ইতিকাফ সহিহ হয় না। পিরিয়ড শুরু হলে ইতিকাফ ভেঙে যাবে। পরবর্তী সময়ে শুধু এক দিনের ইতিকাফ রোজাসহ কাজা করতে হবে।
৫. যদি কোনো নারী অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা ও ইতিকাফ সম্পন্ন করেন, তবে তাঁর ইতিকাফ সহিহ হবে।
৬. নারীরা ঘরের যে স্থানটি ইতিকাফের জন্য নির্ধারিত করবেন, তা তাঁদের জন্য মসজিদের মতোই গণ্য হবে। প্রাকৃতিক প্রয়োজন ছাড়া নির্ধারিত স্থানের বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
৭. ইতিকাফ অবস্থায় নির্ধারিত স্থানে বসে অন্যদের সাংসারিক কাজের নির্দেশনা দেওয়া যাবে। যদি নির্ধারিত স্থানে বসে রান্না করা সম্ভব হয়, তবে রান্নার লোক না থাকলে তা করা জায়েজ।
৮. ইতিকাফ অবস্থায় দিন বা রাতে কোনো সময়েই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যাবে না।
৯. ইতিকাফের স্থানটি কাপড় বা পর্দা দিয়ে ঘিরে নেওয়া উত্তম।
১০. যদি কোনো নারীর স্বামী অত্যন্ত অসুস্থ হন এবং তাঁর নিবিড় সেবার প্রয়োজন হয় অথবা ছোট ছোট সন্তানের দেখাশোনার কেউ না থাকে—তবে সেই নারীর জন্য ইতিকাফে বসার চেয়ে স্বামী ও সন্তানের সেবা করা বেশি উত্তম ও সওয়াবের কাজ।

পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? কেন তাদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? চলুন কোরআনের আয়াত থেকে জেনে নেওয়া যাক—
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
মানবজীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন অনন্ত। সেই পরকালীন জীবনের একমাত্র সম্বল হলো দুনিয়ার সৎকর্ম বা আমল। পরকালে মুক্তি এবং জান্নাত লাভের যত সহজ ও বরকতময় মাধ্যম রয়েছে, তার মধ্যে দান-সদকা অন্যতম। কোরআন ও হাদিসে গোপন ও প্রকাশ্যে দান-সদকা করার জন্য বারবার উৎসাহিত করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইরান ও ইরাকের মতো কয়েকটি মুসলিমপ্রধান দেশের একাংশে প্রতিবছর সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ পালিত হতে দেখা যায়। ফারসি এই বাক্যটির আক্ষরিক অর্থ হলো—‘সফর মাসের শেষ বুধবার’ (ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহর’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার)।
১ দিন আগে