
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। এ ছাড়া এরশাদের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের চেয়ারম্যান তিনি। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার প্রতিনিধি প্রদীপ কুমার গোস্বামী।
আজকের পত্রিকা: আপনি কেন এমপি হতে চান?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: স্থানীয় সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জোরালো ভূমিকা পালন করার জন্য সংসদে যাওয়া প্রয়োজন। এ কারণে এমপি হতে চাই।
আজকের পত্রিকা: ভোট হবে কি হবে না—এ নিয়ে ভোটারেরা শঙ্কিত। আপনি কী ভাবছেন?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: ভোট নিয়ে আমিও ভোটারদের মতোই সন্দিহান। কারণ ভোট নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং এখনো সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি।
আজকের পত্রিকা: আপনার পার্টি না ভোটের পক্ষে। আপনি বিষয়টি কীভাবে মূল্যায়ন করছেন?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: আমাদের মূলভিত্তি মুক্তিযুদ্ধ। এই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়।
আজকের পত্রিকা: এমপি হলে নিজ এলাকার কোন কোন দিকে নজর দেবেন?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। প্রথমে যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করা; যেমন আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন, গরু-ছাগল পালন, কুটির শিল্প স্থাপন। লোকজন যেন উপজেলা হাসপাতালে সব ধরনের প্রাথমিক চিকিৎসা পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা যুগোপযোগী করার চেষ্টা করব।
আজকের পত্রিকা: বিচার বিভাগ ও জনপ্রশাসন সম্পর্কে আপনার মন্তব্য কী?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে স্বাধীন বিচার বিভাগ, রাজনৈতিক পরিচয়ে বিচারপতি নিয়োগ বন্ধ এবং জবাবদিহিমূলক প্রশাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিচারালয়ে মানুষ কম সময়ে, সামান্য টাকায় হয়রানিমুক্ত পরিবেশে যাতে বিচার পান, সেদিকে নজর দিতে হবে। ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের সব ইউনিটকে সেবাকেন্দ্রে রূপান্তর করতে পারলেই সুশাসন আশা করা যায়।
আজকের পত্রিকা: আপনি কি জয়ের ব্যাপারে আশাবাদী?
এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর: মিঠাপুকুর উপজেলার মানুষ এরশাদের ভক্ত। তাঁরা লাঙ্গল প্রতীকের ভোটার। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে বিপুল ভোটে আমি এমপি নির্বাচিত হব, এতে কোনো সন্দেহ নেই।
আজকের পত্রিকা: যদি হেরে যান, তাহলে ফল মেনে নেবেন?
এস এম ফখর উজ জামান: মানা, না-মানা নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করবে। কমিশন যদি প্রমাণ করতে পারে ভোট স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। তাহলে তো ফল যাই হোক মানতে হবে।
আজকের পত্রিকা: নির্বাচনের পর কেমন বাংলাদেশ দেখতে চান?
এস এম ফখর উজ জামান: ন্যায়বিচার, সুশাসন, সমৃদ্ধ অর্থনীতি, হিংসা প্রতিহিংসামুক্ত অসাম্প্রদায়িক মানবিক এবং সবার জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে হাম ও হামের উপসর্গে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১ হাজারের বেশি শিশু সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে এবং সাড়ে পাঁচ হাজার শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই পরিস্থিতির পেছনে গত দেড় বছরে টিকাদান কর্মসূচিতে সংকট, সেক্টর কর্মসূচি থেকে
৬ দিন আগে
বাংলাদেশে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই দায়িত্ব পালন করছেন। শিশু উন্নয়ন, আন্তর্জাতিক উন্নয়ন ও নীতি প্রণয়নে তাঁর ৩৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও বেলিজে ইউনিসেফের প্রতিনিধি ছিলেন।
২৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুর-৩ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপি নেতা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই আসন থেকে তিনি ২০০১ ও ২০০৮ সালেও এমপি হন। এবার বিএনপির সরকারে পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রণালয় এবং নিজের কাজের পরিকল্পনা নিয়ে তিনি কথা বলছেন আজকের পত্রিকার সঙ্গে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে।
১১ ফেব্রুয়ারি ২০২৬