
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে ‘চূড়ান্ত আঘাত বা ফাইনাল ব্লো’র জন্য সামরিক বিকল্পগুলো যাচাই করে দেখছে। এই বিকল্পগুলোর মধ্যে দেশটিতে সরাসরি স্থলবাহিনীর ব্যবহার এবং ব্যাপক বোমা হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্ররা জানিয়েছে, যদি কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হয় এবং বিশেষ করে যদি হরমুজ প্রণালি বন্ধ থাকে, তবে সামরিক উত্তেজনার সম্ভাবনা আরও বাড়বে। কিছু মার্কিন কর্মকর্তার ধারণা, যুদ্ধ শেষ করতে শক্তির এমন বিধ্বংসী প্রদর্শন শান্তি আলোচনায় বাড়তি সুবিধা দেবে অথবা ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করার একটি সুযোগ করে দেবে।
যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে ইরানেরও ভূমিকা রয়েছে। তাই বর্তমানে ট্রাম্প প্রশাসনের ভেতরে আলোচিত অনেকগুলো বিকল্প পরিস্থিতিই যুদ্ধকে নাটকীয়ভাবে শেষ করার পরিবর্তে উল্টো দীর্ঘস্থায়ী ও আরও তীব্র করার ঝুঁকি তৈরি করতে পারে।
ট্রাম্পের সামনে চারটি প্রধান বিকল্প
ফাইনাল ব্লো বা চূড়ান্ত আঘাতের ক্ষেত্রে ট্রাম্পের সামনে চারটি বিকল্প আছে। তিনি এগুলোর যেকোনো একটি বা একাধিক বেছে নিতে পারেন।
১. ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ আক্রমণ বা অবরোধ করা।
২. লারাক দ্বীপ দখল করা, যা হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মজবুত করতে সাহায্য করে। এই কৌশলগত ঘাঁটিতে ইরানের বাংকার, কার্গো জাহাজ ধ্বংস করতে সক্ষম অ্যাটাক ক্র্যাফট এবং রাডার ব্যবস্থা রয়েছে।
৩. কৌশলগত আবু মুসা দ্বীপ এবং আরও দুটি ছোট দ্বীপ দখল করা। এগুলো হরমুজ প্রণালির পশ্চিম প্রবেশদ্বারের কাছে অবস্থিত, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত নিজেদের বলে দাবি করে।
৪. হরমুজ প্রণালির পূর্ব পাশে ইরান থেকে তেল রপ্তানিকারী জাহাজগুলো আটকে দেওয়া বা জব্দ করা।
এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে গভীরে স্থল অভিযানের পরিকল্পনাও প্রস্তুত করেছে, যাতে পারমাণবিক স্থাপনার ভেতরে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ করা যায়। এমন জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের পরিবর্তে যুক্তরাষ্ট্র সেই স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালাতে পারে, যাতে ইরান কখনোই ওসব পদার্থের নাগাল না পায়।
ট্রাম্প এখনো এই পরিস্থিতিগুলোর কোনোটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা সম্ভাব্য যেকোনো স্থল অভিযানকে হাইপোথেটিক্যাল বা অনুমাননির্ভর হিসেবে বর্ণনা করেছেন। তবে ইরানের সঙ্গে আলোচনায় দ্রুত কোনো দৃশ্যমান ফলাফল না এলে তিনি উত্তেজনা বাড়াতে প্রস্তুত।
ট্রাম্প প্রথমে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় বোমা মারার হুমকি কার্যকর করতে পারেন, যার পরিপ্রেক্ষিতে তেহরান উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে। আগামী এপ্রিলের মাঝামাঝি বা শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ফাইটার জেট স্কোয়াড্রন এবং হাজার হাজার সৈন্য অন্তর্ভুক্ত। এই সপ্তাহে একটি মেরিন এক্সপিডিশনারি ইউনিট পৌঁছাবে এবং অন্যটি মোতায়েনের পথে রয়েছে।
এ ছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ড এলিমেন্টকে কয়েক হাজার সৈন্যের একটি পদাতিক ব্রিগেডের সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের ছত্তীসগড়ে এক মৃত পুলিশ কনস্টেবলের মোবাইল ফোনে সরকারি স্বাস্থ্য প্রকল্পের ‘সুস্থ হয়ে বাড়ি ফেরার’ বার্তা এসেছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ও পোর্টালে তথ্য আপলোডের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
১০ মিনিট আগে
দিল্লিতে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের ঘটনায় বিরোধীদের তোপের মুখে থাকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার সংসদে এ নিয়ে বিতর্কের প্রস্তাব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিতর্কের পর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। তবে তাঁর এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন লোকসভার বিরোধী...
১ ঘণ্টা আগে
মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিচের দিকে নামতে শুরু করেছে উড়োজাহাজ। সিটবেল্ট বাঁধতে বলার ঘোষণা দেওয়ার সুযোগও পাননি ককপিটে থাকা দুই পাইলট। এমনই এক আকস্মিক ঘটনা ঘটে গেছে এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটে। আর এতে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী ও চার ক্রু।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে