
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। উইটকফ জানিয়েছেন, রাশিয়াই এই বৈঠকের অনুরোধ করেছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে উইটকফ ও পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভের মধ্যে বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে নিজের রুশ সমকক্ষের সঙ্গে বৈঠকের এক দিন পর সাংবাদিকদের উইটকফ বলেন, ‘আমরা শান্তি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছি, ইউক্রেন ও রাশিয়া নিয়ে কথা হবে। আমি আশাবাদী...আমাদের শান্তি প্রয়োজন।’
পরে তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন? জবাবে তিনি বলেন, ‘আমরা করছি।’ তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ক্রেমলিনের বরাতে জানিয়েছে—উইটকফ ও পুতিনের মধ্যে মস্কোয় বৈঠক হবে।
এর আগে উইটকফ মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেন, এই বৈঠকের অনুরোধ রাশিয়ার পক্ষ থেকেই এসেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি তাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা।’ ক্রেমলিন গত সপ্তাহে জানিয়েছিল, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার জন্য তারা উইটকফ ও কুশনারকে মস্কোতে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তখন কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।
পুতিন কি ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিচ্ছেন—এমন প্রশ্নে উইটকফ সিএনবিসিকে বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ।’ তিনি আরও বলেন, পুতিনকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ গত সপ্তাহে বলেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অব্যাহত থাকবে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে রাশিয়া, কিয়েভ ও ইউরোপের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে। তবে ট্রাম্পের বারবার দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো কোনো চুক্তি হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৩ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
৩ ঘণ্টা আগে