
ভূপাতিত করা চীনা নজরদারি বেলুনটির ধ্বংসাবশেষ থেকে সেন্সর উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বেলুনটির ধ্বংসাবশেষে ইলেকট্রনিক ডিভাইসও ছিল বলে জানানো হয়েছে মার্কিন বাহিনীর পক্ষ থেকে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, বেলুনের ধ্বংসাবশেষ চীনকে ফেরত দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে বলা হয়, আটলান্টিক মহাসাগরের যেখানে চীনা নজরদারি বেলুনটির ধ্বংসাবশেষ পড়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেন্সর ও ইলেকট্রনিক ডিভাইসের অংশ রয়েছে।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের আকাশসীমা থেকে চীনা নজরদারি বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে।
মার্কিন প্রশাসনের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।
তবে এর কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের নজরদারি বেলুনের টার্গেটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন। এ বিষয়ে অন্তত ৪০টি দেশকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে বলে জানান ওই কর্মকর্তারা।
এদিকে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা যায়। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়।
যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক বস্তু গুলি করে ভূপাতিত করার পর কানাডার আকাশসীমায়ও অনুরূপ বস্তু দেখা যায়। এ ছাড়া লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বস্তু শনাক্তের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে