
জেল থেকে ছাড়া পেয়ে এক নারীকে হত্যা করেন মার্কিন নাগরিক লরেন্স পল অ্যান্ডারসন (৪৪)। এরপর তাঁর হৃৎপিণ্ড নিয়ে বাড়ি গিয়ে আলু দিয়ে রান্না করেন। পরিবারকে সেটি খেতে দেন। এরপর সেখানে শিশুসহ দুজনকে হত্যা করেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের। এ অপরাধে লরেন্স পলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, জেল থেকে আগাম মুক্তি পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে লরেন্স পল ২০২১ সালে এই হত্যাকাণ্ড ঘটান।
মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপ নামের ওই নারীকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে নিজের খালা-খালুর বাসায় যান। সেখানে তিনি সেই হৃৎপিণ্ড আলু দিয়ে রান্না করে তাঁদের খেতে দেন। এরপর তাঁর খালু ৬৭ বছর বয়সী লিওন পাই এবং তাঁর চার বছরের নাতনি কাইওস ইয়েটসকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
এর আগে মাদক মামলায় অ্যান্ডারসনের ২০ বছর সাজা হয়েছিল। তিনি এর মধ্য তিন বছর সাজা ভোগ করেছিলেন। এরপর ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটের দণ্ড লঘুকরণের তালিকায় তিনি স্থান পান। তবে পরে একটি তদন্তে দেখা গেছে, ভুলবশত দণ্ড লঘুকরণের তালিকায় লরেন্স পলের নাম উঠেছিল।
হত্যা, হামলা ও অঙ্গচ্ছেদের দায় স্বীকার করার পর অ্যান্ডারসনকে পাঁচটি ধারায় পাঁচটিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া হামলায় আহত অ্যান্ডারসনের খালা এবং অন্য ভুক্তভোগীদের পরিবার ওকলাহোমার গভর্নর এবং জেল প্যারোল বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন।

ইরানের দেওয়া এই ১০ দফা-সংবলিত প্রতিক্রিয়ায় যুদ্ধের স্থায়ী অবসানের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, এই দফার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
২৭ মিনিট আগে
ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৯ জুন। থুথুকুডি জেলায় মোবাইল ফোনের দোকানদার পি জয়রাজ এবং তাঁর ছেলে জে বেনিক্সকে লকডাউনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দোকান খোলা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
৩৩ মিনিট আগে
৫ হাজারের বেশি নাবিক, নৌ-সেনা ও বেশ কিছু হেলিকপ্টার নিয়ে মার্কিন সামরিক বাহিনীর উভচর জাহাজ এলএইচএ-৭ ইরানি ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে। পরবর্তী সময়ে তীব্র হামলার মুখে যুদ্ধজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণে গভীর সমুদ্রে সরে গেছে।
৪০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপের পরিকল্পনা করেছে ইরান। সোমবার (৬ মার্চ) দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ‘নূরনিউজ’ এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালি দিয়ে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সব দেশকে একটি নির্ধারিত ‘নিরাপত্তা...
১ ঘণ্টা আগে