
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক-শিল্প কমান্ড, অপারেশনাল এবং লজিস্টিক্যাল ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (৬ এপ্রিল) ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এই সমন্বিত অভিযান চালায় আইআরজিসি। এই হামলার মুখে পাঁচ হাজার সেনাসহ মার্কিন উভচর যুদ্ধজাহাজ ‘এলএইচএ-৭’ ভারত মহাসাগরের গভীরে পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, পাঁচ হাজারের বেশি নাবিক, নৌ-সেনা এবং বেশ কিছু হেলিকপ্টার নিয়ে মার্কিন সামরিক বাহিনীর উভচর জাহাজ এলএইচএ-৭ ইরানি ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে। পরে তীব্র হামলার মুখে যুদ্ধজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণে গভীর সমুদ্রে সরে গেছে।
অভিযানের প্রথম ধাপে আইআরজিসি নেভি ইসরায়েলি কার্গো জাহাজ ‘এসডিএন৭’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে জাহাজটি ধ্বংস হয়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেল আবিবের উত্তর ও দক্ষিণ অংশ, হাইফা, বিয়ার শেভার রাসায়নিক কারখানা এবং পেতাহ তিকভায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।
এ ছাড়া এই অভিযানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্র এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত বেশ কিছু যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, শত্রুদের লক্ষ্যবস্তুতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
১ সেকেন্ড আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
১০ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে