
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গর্ভপাতের পক্ষে প্রচারণামূলক বিজ্ঞাপন চালানোতে বাধা দিয়েছিল সরকার। পরে বিষয়টিকে চ্যালেঞ্জ করলে, এসব বিজ্ঞাপন বন্ধ করতে টিভি চ্যানেলগুলোকে বাধা না দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ দেয় মার্কিন ফেডারেল আদালত। ফ্লোরিডার টালাহাসির চিফ ডিস্ট্রিক্ট জাজ মার্ক ওয়াকার গত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টালাহাসির ফেডারেল আদালত এমন এক সময়ে এই নির্দেশ দিল যার মাত্র আড়াই সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারক মার্ক ওয়াকার বলেন, এ ধরনের হুমকি স্পষ্টতই বাক্স্বাধীনতার অধিকারের লঙ্ঘন। একই সঙ্গে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীরও লঙ্ঘন।
ফ্লোরিডিয়ান প্রোটেক্টিং ফ্রিডম নামে একটি সংগঠন গর্ভপাতের পক্ষে একটি সংশোধনী আনার লক্ষ্যে প্রচারণার বিষয়টি বাধ্যবাধকতামূলক করতে আদালতের নির্দেশ চেয়ে একটি মামলা দায়ের করেন। প্রতিক্রিয়ায় মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি মনে করিয়ে দিয়ে বিচারক মার্ক ওয়াকার তাঁর অস্থায়ী আদেশে সরকারি কর্মচারীদের উদ্দেশে লিখেন, ‘ফ্লোরিডা অঙ্গরাজ্যে এটি (বাক্স্বাধীনতা) সহজ রাখতে হবে। এটি প্রথম সংশোধনীর দেওয়া অধিকার, নির্বোধ।’
আগামী নভেম্বরেই ফ্লোরিডার ভোটারেরা একটি সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই সংশোধনী বাস্তবায়িত হলে অঙ্গরাজ্যটির সংবিধানে গর্ভপাতের অধিকার সুরক্ষিত হবে এবং ছয় সপ্তাহের পর গর্ভপাতে যে নিষেধাজ্ঞা আছে তা বাতিল হবে। গর্ভপাতের পক্ষে প্রচারণা চালানো ‘ইয়েস অন ৪’—এর লরেন ব্রেনজেল বলেন, ‘এই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিজয় প্রতিটি ফ্লোরিডিয়ানের জন্য একটি বিজয়, যারা গণতন্ত্র এবং প্রথম সংশোধনীর পবিত্রতায় বিশ্বাস করেন।’
তবে সরকার নিজেদের পক্ষে সাফাই গেয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর রন ডি স্যান্টিসের মুখপাত্র জুলিয়া ফ্রিডল্যান্ড বলেছেন, ‘এই বিজ্ঞাপনগুলো অবশ্যই মিথ্যা এবং গর্ভবতী নারীদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফ্লোরিডার গর্ভপাত আইন সব সময় মায়ের জীবনের সুরক্ষা নিশ্চিত করে তবে ধর্ষণ, রক্তের আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক (ইনসেস্ট বা অজাচার) ও মানব পাচারের শিকারদের এটি ব্যতিক্রম।’
চলতি মাসের শুরুর দিকে সম্প্রচারমাধ্যমগুলো গর্ভপাত আইনের সংশোধন সমর্থনকারী প্রচারাভিযানের বিজ্ঞাপন চালাতে শুরু করলে ফ্লোরিডা সরকারের স্বাস্থ্য বিভাগ টিভি চ্যানেলগুলোকে চিঠি দিয়ে এসব বিজ্ঞাপন চালাতে নিষেধ করে। তারই ধারাবাহিকতায় আদালতে মামলা দায়ের করা হয়।

রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্য নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
২ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।
৪ ঘণ্টা আগে
ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
৪ ঘণ্টা আগে