
সেতুর নিচে একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন এটির চলক। দুই-চার ঘণ্টা এমনকি এক-দুই দিন নয়, ছয় দিন ধরে। তার পরই দুজন জেলে খালের পাড়ে যান মাছ ধরতে। এ সময়ই তাঁর সন্ধান পান। আশ্চর্য এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
পুলিশ জানায়, মারিয়ো গার্সিয়া ও তাঁর মেয়ের জামাই নিভার্দো দে লা অবসরটা কাটানোর জন্য মাছ ধরতে যান খালের পাড়ে। তাঁরা আশা করেছিলেন মাছ আশ্রয় নিয়েছে এমন কোনো জলে ভরপুর গর্ত পেয়ে যাবেন। তবে মাছের বদলে তাঁরা পেলেন ২৭ বছর বয়স্ক ম্যাথু রেমকে।
২০ ডিসেম্বর ইন্টারস্টেট ৯৪ নামে পরিচিত রাস্তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। আর বিধ্বস্ত ট্রাকের মধ্যে আটকা পড়েন এর চালক। ২৬ ডিসেম্বর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর পুলিশকে খবর দেন জেলেরা। সেতুটির অবস্থান পোর্টেজ শহরের কাছে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ম্যাথু রেমের একটি পা কেটে ফেলতে হয়েছে হাসপাতালে নেওয়ার পর। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গার্সিয়া ও তাঁর মেয়েজামাই খোঁজ পাওয়ার পর রেম জানান, তিনি বিধ্বস্ত ট্রাকটিতে নিজের সিট বা আসনে এভাবে আটকা পড়েছেন যে কোনোভাবেই বের হতে পারেননি। তিনি পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পেয়েছিলেন।
‘তিনি চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি’ বলে গার্সিয়া জানান।
রেম ট্রাকটি চালালেও মূলত একটি কোম্পানিতে উয়েল্ডিংয়ের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।
ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট গ্লেন ফিফিল্ডের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, উদ্ধার করা চালককে সাউথ ব্লেন্ডের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি যদি সৌভাগ্যবশত খালের কাছে না আসতেন, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। কারণ জেলেরা ওই ট্রাক খুঁজে পাওয়ার আগে এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর তাঁরা জানতেন না।
জেলেরা জানান, তাঁরা লোকটিকে এভাবে আবিষ্কার করতে পেরে এবং তাঁকে উদ্ধারে ভূমিকা রাখতে পেরে খুবই খুশি হয়েছেন।
‘তাঁরা প্রথমে ভেবেছিলেন একজন মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তার পরই তাঁদের একজন তাঁকে স্পর্শ করলে তিনি মাথা ঘুরিয়ে কথা বলতে শুরু করেন।’ ফিফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন।
‘অনেক শীতল একটি রাত আজ এবং এটি পার করা মুশকিল হতো তাঁর জন্য’ ঘটনার রাতে সার্জেন্ট ফিফিল্ড বলেন, ‘অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত।’
পোর্টেজ ও বার্নস হারবার ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারীদের লোকটিকে মুক্ত করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানায় পুলিশ। কারণ গড়িটি রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এর ভেতর থেকে চালককে উদ্ধার করা বেশ কঠিন একটি কাজ ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (ট্রাকচালক) আমাকে বলেছিলেন যে অনেক সময় ধরে এখানে আছেন। অপেক্ষা করতে করতে আশাহত হয়ে পড়েছিলেন। এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না।’
এদিকে স্থানীয় সময় বুধবার সকালে ওই ট্রাকচালকের বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়।
দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইন্টারস্টেট ৯৪ ধরে পশ্চিমে যাচ্ছিলেন ম্যাথু রেম। ১৯ মাইল চিহ্নিত ফলকের কাছে গাড়িটি কোনো কারণে ছিটকে সেতুর নিচে আছড়ে পড়ে।
সূত্র: বিবিসি, সিএনবিসি নিউজ

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির অনুপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে
১২ মিনিট আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
৩ ঘণ্টা আগে