Ajker Patrika

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আশ্বাস দিয়ে বলা হয়, ইরাক তার সীমানা রক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সৌদি আরব কিংবা উপসাগরীয় অঞ্চলের অন্য যেকোনো দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন কোনো হামলা বা সামরিক তৎপরতার ঘাঁটি হিসেবে ইরাকের মাটিকে ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে বাগদাদ অনড়। ইরাক সৎ প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ইরাকের প্রধানমন্ত্রী বর্তমানে রিয়াদে সফর করছেন। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই সৌদি আরবে ইরাকি প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর।

গত মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক অভিযানের সময় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়। এর ফলে রিয়াদ সাময়িকভাবে গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ রাখতে বাধ্য হয়। এটি হরমুজ প্রণালির বিকল্প হিসেবে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।

ওই ঘটনার পর সৌদি আরব অভিযোগ করে, সেদিনের ড্রোন হামলাটি ইয়েমেন থেকে নয়, ইরাকের সীমানা ব্যবহার করে চালানো হয়েছিল। পরবর্তীতে বাগদাদ সরকারের নিজস্ব তদন্তেও ড্রোনগুলোর উৎস ইরাকি ভূখণ্ড বলে নিশ্চিত হওয়া যায়।

তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ওই পাইপলাইন হামলার দায় স্বীকার করেনি। এই প্রেক্ষাপটে সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী আল-জাইদির সরাসরি বৈঠক এবং নিরাপত্তা সংক্রান্ত এ নিশ্চয়তা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত