সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ লাখ ফুট উচ্চতায় বসে আছেন আপনি! তখন হয়তো সূর্য উঁকি দিচ্ছে দিগন্তে। আর মহাজাগতিক পরিবেশ দেখতে দেখতে সেরা রাঁধুনির রান্না করা খাবার উপভোগ করছেন। কোনো সিনেমা কিংবা স্বপ্নের দৃশ্য নয় এটি। বাস্তবেই এমনটি ঘটতে চলেছে।
এমন উচ্চতায় মহাকাশে একটি রেস্তোরাঁ খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘স্পেসভিআইপি’ নামের একটি পর্যটন কোম্পানি। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁটির জন্য বিশ্বের অন্যতম খ্যাতনামা শেফ রাসমুস মাঙ্ককে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, মহাকাশে ভাসমান বেলুন-রেস্তোরাঁটি নির্মাণ করেছে ‘স্পেস পারসপেকটিভস’ নামে একটি প্রতিষ্ঠান। এতে ভ্রমণকারী অতিথিদের কোনো বিশেষ প্রশিক্ষণ নিতে হবে না। কেননা রকেট নয়, একটি স্পেস বেলুনের সাহায্যে বিশেষ ধরনের ক্যাপসুলে বসিয়ে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। এই রেস্তোরাঁয় আপাতত ছয়জন বসতে পারবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর রেস্তোরাঁটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেসসেন্টার থেকে যাত্রা করবে এটি। অতিথিদের পুরো ভ্রমণের স্থায়িত্ব হবে ৬ ঘণ্টা। ভ্রমণের সময় ওয়াই-ফাই সুবিধা পাবেন তাঁরা। এই রেস্তোরাঁয় খাবার খেতে হলে গুনতে হবে প্রায় ৫ লাখ ডলার।
রেস্তোরাঁটির খাবারের বিষয়ে জানতে চাইলে শেফ মাঙ্ক বলেন, ‘মহাকাশ সফরের মতোই চমক থাকছে মেনুতে। এখন খরচ অনেক বেশি হলেও ভবিষ্যতে অনেকটা কমতে পারে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালাওয়ান প্রদেশের করোন অভিমুখে যাওয়ার পথে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে ছেড়ে আসা ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন।
১ ঘণ্টা আগে
রাতভর ইরানের চালানো হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন হিসাব বলছে, অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
২ ঘণ্টা আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে