ছোটবেলায় আইনস্টাইনের মেধা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে পরিণত বয়সে তিনি যে মেধার ছাপ রেখে গেছেন, তাতে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের মধ্যেও অন্যতম ভাবা হয় তাঁকে। আর সেই আইনস্টাইনের সঙ্গেই কি-না তুলনা করা হচ্ছে ৬ বছরের এক মেয়েকে!
বলে রাখা ভালো—যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করা ৬ বছর বয়সী ডেক্লান লোপেজ ইতিমধ্যেই মেধার প্রমাণ দিয়ে মেনসা সোসাইটিতে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বের প্রাচীনতম উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন (হাই আইকিউ) ব্যক্তিদের ক্লাব এই মেনসা সোসাইটি।
সিএনএন-এর তথ্য মতে, ডেক্লানের আইকিউ লেবেল-১৩৭। এ কারণেই তাঁকে গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করা হচ্ছে। আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল-১৬০। বিবেচনা করা হয়—৬৪ বছরের কম বয়সী সাধারণ মানুষদের গড় আইকিউ লেবেল ১০৯ পর্যন্ত হয়ে থাকে।
আইকিউ লেবেলে ছয় বছর বয়সেই সাধারণ মানুষকে ছাড়িয়ে যাওয়া ডেক্লান কলা, বিজ্ঞান, গণিত এবং ভূগোল নিয়ে খুবই আগ্রহী।
সিএনএন-এর সঙ্গে একটি আলাপচারিতায় টেনেসিনের পারমাণবিক ভর কত জিজ্ঞেস করা হলে—প্রশ্নকর্তাকে অবাক করে ডেক্লানের নির্ভুল উত্তরটি ছিল, ‘এটি ২৯৪!’
ডেক্লানের মা মেচেল লোপেজ জানান, খুব অল্প বয়সেই ডেক্লানের মেধা দেখে তিনি এবং তাঁর স্বামী অবাক হয়েছিলেন। মেচেল দাবি করেন, তাঁর মেয়ে প্রথম দিন থেকেই নিজ হাতে তার দুধের বোতলটি ধরে রাখতে সক্ষম হয়েছিল। আর ১৮ মাস বয়সেই সে মান্দারিন ভাষায় (চীনা ভাষা) কথা বলতে পারত।
নিজের মেয়ের বিষয়ে মেচেল বলেন, ‘সে এমনই এক আশ্চর্য ছোট বাচ্চা যে, কোনো বিষয়ে তার আগ্রহ জন্মালে তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে সে আপনাকে সবকিছু শেখাতে পারবে।’
মেয়ের জ্ঞানের ক্ষুধা মেটাতে অনেক সময় ব্যয় করতে হয় বলেও জানিয়েছেন মেচেল। আর নতুন কিছু শেখার বিষয়ে ডেক্লানের ভাষ্য হলো—শিখে ফেলার পর এটিকে খুবই নগণ্য এবং উত্তেজনাপূর্ণ মনে হয়।
মেচেল জানান, বিভিন্ন বস্তুর পারমাণবিক ভর সম্পর্কে সবকিছুই জানে ডেক্লান। এসব বস্তুর সংখ্যা, প্রতীক এবং সমস্ত শ্রেণিবিন্যাস তার মাথায় আছে।
ডেক্লানের বিষয়ে তার স্কুলও সহায়ক ভূমিকা রাখে। স্কুলের পড়াশোনার বাইরে কারাতে, ফুটবল এবং সংগীত বিষয়ক সামাজিক কর্মকাণ্ডেও জড়িত মেয়েটি।
জানা যায়, উচ্চ আইকিউ সম্পন্ন অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উইলিয়াম জেমস সিডিস, লিওনার্দো দ্য ভিঞ্চি এবং মেরিলিন ভস সাভান্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এনসাইক্লোপিডিয়া ডটকম অনুসারে, এঁদের মধ্যে সাভান্তের আইকিউ লেবেল সর্বোচ্চ। ২২৮ নম্বর নিয়ে ১৯৮৫ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি।

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
৮ মিনিট আগে
মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
১ ঘণ্টা আগে
১৯৮৭ সালের একদিন। পূর্ব লন্ডনের স্পিটালফিল্ডস এলাকা ঘুরে দেখছিলেন বর্তমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ১৯৪৫ সালের পর থেকে সেখানে বসতি গেড়েছিলেন অনেক বাংলাদেশি। সে সময় তাঁদের বসবাস ও কাজের পরিবেশ বিস্মিত করেছিল তৃতীয় চার্লসকে। তৎকালীন প্রিন্স অব ওয়েলস (যুবরাজ) বিস্ময় বর্ণনা করেন এভাবে, ‘তারা যে
২ ঘণ্টা আগে
ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে