
বিদ্যমান বাণিজ্যচুক্তি নিয়ে যে দেশগুলো ‘খেলার’ চেষ্টা করবে, তাদের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যে দেশই (যুক্তরাষ্ট্রের) সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খেলার চেষ্টা করবে, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের স্বার্থকে ‘ছিঁড়েখুঁড়ে’ ফেলার চেষ্টা করছে, তাদের ওপর শুল্ক আরও বাড়বে। এমনকি তার চেয়েও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে তাদের।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ক্রেতারা সাবধান।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তিনি বিশ্বের প্রায় প্রতিটা দেশের ওপরই পাল্টা শুল্ক চাপিয়েছেন। তাঁর দাবি, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশকের পর দশক সুবিধা নিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করেছে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর তাঁর আহ্বানে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করেছে।
এর মধ্যেই সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে বলেন, ট্রাম্প যে আইন ব্যবহার করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন, তা সংবিধান পরিপন্থী। আদালতের এই রায়ের পরপরই ট্রাম্প অন্য একটি আইনে সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে শুল্ক ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপরই এই হুঁশিয়ারি দিলেন তিনি।
ট্রাম্পের নতুন এই শুল্কহার আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আরও পড়ুন—

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৬ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৬ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৯ ঘণ্টা আগে