একবার ভাবুন তো—পানির অনেক গভীরে আপনি তিন মাসেরও বেশি সময় একটি সাবমার্সিবলের মধ্যে অবস্থান করেছেন, আর ডাঙায় ফিরে আসার পর আবিষ্কার করলেন, জৈবিকভাবে আপনার বয়স অন্তত ১০ বছর কমে গেছে!
অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে ৫৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জোসেফ দিতুরির ক্ষেত্রে। অবসরে গেলেও পানির সঙ্গে সম্পর্ক এখনো ধরে রেখেছেন তিনি। কয়েক মাস আগে তিনি আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি সাবমেরিনের সাহায্যে পানির নিচে টানা ৯৩ দিন অবস্থান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—অভিযান শেষ করার পর দিতুরির শারীরিক অনুভূতি এমন হয়েছে যে, মনে হচ্ছে বয়স অনেক কমে গেছে। স্থলে ফিরে আসার পর চিকিৎসকেরাও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে আশ্চর্যরকম উন্নতির কথা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মানুষের শরীরে প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ হিসেবে পরিচিত যে টেলোমেরেস থাকে, সেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হতে থাকে। কিন্তু দিতুরির ক্ষেত্রে হয়েছে উল্টো। পানির নিচে যাওয়ার আগে দিতুরির টেলোমেরেস যে অবস্থায় ছিল, অভিযান শেষ করার পর সেটি এখন ২০ শতাংশ দীর্ঘ হয়ে গেছে। টেলোমেরেসের এই উল্টোযাত্রা তুলনা করে দেখা যায়—দিতুরির বয়সও উল্টো পথে ১০ বছরের সমান এগিয়ে এসেছে।
এ বিষয়ে মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলোমেরেস দীর্ঘ হওয়া ছাড়াও দিতুরির স্টেম সেলের সংখ্যাও বেড়ে গিয়েছিল। আগের তুলনায় ভালো ঘুমও হচ্ছিল তাঁর। আর কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে তাঁর শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণও অর্ধেক হয়ে গিয়েছিল।
চিকিৎসকেরা ধারণা করছেন, পানির নিচে চাপের প্রভাবেই দিতুরির শরীরে ইতিবাচক ওই পরিবর্তনগুলো দেখা গেছে। মানবদেহ দীর্ঘ সময় ধরে চাপের পরিস্থিতিতে থাকলে সাড়া দিতে শুরু করে বলেও জানান চিকিৎসকেরা।
অভিযানের বিষয়ে ডেইলি মেইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে দিতুরি জানিয়েছিলেন, পানির নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের অভিযান শেষে তিনি আরও একটি বড় সুবিধা অনুভব করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন, আগের তুলনায় তাঁর বিপাকক্রিয়ারও উন্নতি হয়েছে।
মজার বিষয় হলো—সবকিছুর উন্নতি হলেও একটি বিষয়ে অবনতি হয়েছিল জোসেফ দিতুরির। অভিযান শেষে দেখা যায়, তাঁর উচ্চতা কমে গেছে প্রায় আধা ইঞ্চির মতো।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১০ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১১ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে