
যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো উপায়ে তিনি খুব শিগগির হরমুজ প্রণালি খোলার ব্যবস্থা করবেন।
বিবিসি জানায়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যেকোনো উপায়ে আমরা শিগগির হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব!’ তিনি আশা করেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এই জলপথের জন্য ইরান আর হুমকি হতে না পারে।
এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, মার্কিন বাহিনী উপকূলীয় এলাকায় বোমা ফেলবে এবং ক্রমাগত ইরানি নৌযান ও জাহাজগুলোকে গুলি করে ওই এলাকা থেকে সরিয়ে দেবে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেছেন, ইরানের মজুতে এখনো ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
তবে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি। তিনি বলেছেন, ট্রাম্পের দাবি ‘বানোয়াট মিথ্যা’।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপের মুখে পড়েছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে দেশটি বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে।
১২ মিনিট আগে
পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এই প্রস্তাব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) বাংলাদেশি গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
২ ঘণ্টা আগে
১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কোনো সামরিক অভিযান পরিচালনার ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য। সেই হিসেবে আজ শুক্রবার এই সময়সীমার শেষ দিন।
২ ঘণ্টা আগে