
পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এই প্রস্তাব দেওয়া হয়।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। এরপর পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো কাটেনি। নতুন এই প্রস্তাব সেই উত্তেজনা নিরসনে কোনো ভূমিকা রাখে কি না, তা নিয়ে এখন চলছে কূটনৈতিক আলোচনা।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফায় সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একটি বৈঠক হয়। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ইরানের আলোচনার কথা থাকলেও পরে পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন আরাঘচি।

ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে