যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপের মুখে পড়েছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে দেশটি বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে।
ভারতের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশই আমদানি-নির্ভর। দেশটির রান্নার কাজে ব্যবহৃত এলপিজির প্রায় ৬০ শতাংশ আমদানি করতে হয়। বিশ্বের জনবহুল দেশ হিসেবে ভারতের বিপুলসংখ্যক মানুষ রান্নার কাজে এলপিজি ব্যবহার করে থাকে।
ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী শীর্ষ প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এক বিবৃতিতে জানিয়েছে, বাল্ক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আইওসিএলের মূল্যতালিকা অনুযায়ী, বাণিজ্যিক ব্যবহারের জন্য ১৯ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি (১০.৫০ ডলার) বাড়ানো হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে এই মূল্যবৃদ্ধির হার প্রায় ৪৮ শতাংশ। তবে স্থানীয় করের কারণে বিভিন্ন শহরে এই দামের কিছুটা তারতম্য হতে পারে।
এ ছাড়া আইওসিএলের ক্যাটালগ অনুযায়ী, দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
২ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
২ ঘণ্টা আগে