
আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে দুই দেশ আলোচনার টেবিলে বসছে যখন ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর উপস্থিতি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। চলমান সংকটের মধ্যে এই বৈঠক নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হলেও এই বৈঠক থেকে ‘যুগান্তকারী’ কিছু আশা করছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, মস্কোর উদ্বেগ শোনার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে সীমান্তে উত্তেজনা না কমালে কোনো অগ্রগতি অর্জন করা কঠিন হবে। ইউক্রেনের মাথায় বন্দুক নিয়ে উত্তেজনার পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনার অগ্রগতি দেখা কঠিন।
উল্লেখ্য, ইউক্রেনের ক্রিমিয়া দখলের আট বছর পর রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখখানেক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে কিয়েভ ও ওয়াশিংটন দেখছে যুদ্ধের বার্তা হিসেবে। যদিও রাশিয়া কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তারা এর ব্যাখ্যা হিসেবে বলছে, ন্যাটো ও ইউক্রেনের দিক থেকে উসকানিমূলক আচরণের প্রত্যুত্তরেই তারা এমন পদক্ষেপ নিয়েছে।
অবশ্য এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত সপ্তাহে এ সম্পর্কিত এক বক্তব্যে ব্লিঙ্কেন বলেন, ‘এটা অনেকটা সেই শেয়ালের মতো কথা হলো, যে বলছে মুরগির ঘরে থাকা বাসিন্দাদের দিক থেকে আসা হুমকি মোকাবিলার জন্যই সেখানে তার হামলা করতে হয়েছে।’

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩২ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে