মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনা পাঠিয়েছে রাশিয়া। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভের অনুরোধে এই সেনা পাঠিয়েছে রাশিয়া।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কাজাখস্তানজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার থেকে চলতে থাকা এই বিক্ষোভের সময় সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্যও নিহত হন, আহত হন ৩৫৩ জন।
এ ঘটনার জন্য কাজাখস্তানের প্রেসিডেন্ট বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
বিবিসি বলছে, কাজাখস্তানের আলমাটি শহরের প্রধান চত্বর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে মোতায়েন করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
৯ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে