ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনাভাইরাসের টিকায় হৃৎপিণ্ডের প্রদাহের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। স্থানীয় সময় শুক্রবার তারা এই দুটি টিকা নিয়ে সতর্কবার্তা দেয়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির এডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্রাকটিসেস বুধবার প্রাপ্ত তথ্য নিয়ে বৈঠকে বসে। তারা এসব তথ্যের চুলচেরা বিশ্লেষণ করার পর এফডিএ এই সতর্কতা দেয়।
এফডিএর পক্ষ থেকে বলা হয়, এই টিকা দুটি নেয়ার পর হৃৎপিণ্ডের প্রদাহের বিরল ঝুঁকি আছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পরে তা বেশি দেখা যায়। হৃৎপিণ্ডের প্রদাহের ক্রমবর্ধমান ঝুঁকির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে এফডিএ এই সতর্কবার্তা দিল।
এফডিএ জানায়, ১১ই জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন এডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমের (ভিএইআরএস) হৃৎপিণ্ডের প্রদাহের কমপক্ষে ১২০০ ঘটনার খবর এসেছে। আর ভুক্তভোগীদের মধ্যে বেশির ভাগই পুরুষ। এ নিয়ে ফাইজার এবং মডার্নার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে