
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, তারা কাতার সরকারের আমন্ত্রণে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন ফাইটার জেটগুলো কাতারের আল‑উদেইদ এয়ারবেসে পাঠিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাজ্য ও কাতারের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং দুই দেশের যৌথ স্কোয়াড্রনের মাধ্যমে দ্বিপক্ষীয় সুরক্ষা ও উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও পোক্ত হবে। তিনি বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের উভয়ের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো আরএএফ ও কাতারের যৌথ ইউনিট ‘১২ নম্বর স্কোয়াড্রন’ হিসেবে কাজ করবে। এই স্কোয়াড্রন মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং আকাশে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রও গালফ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং এর সঙ্গে থাকা এফ-৩৫ যুদ্ধবিমান ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজ সহ একটি স্ট্রাইক গ্রুপ শিগগিরই উপসাগরে পৌঁছাবে বলে জানা গেছে। এই বহরটি ইতিমধ্যেই মালাক্কা প্রণালি পাড়ি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বহর ইরানের দিকে পাঠাচ্ছেন সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য। একই সঙ্গে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ‘জর্জ এইচডব্লিউ বুশ’ ও এর স্ট্রাইক গ্রুপও দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পথে আছে।
বিশ্লেষকেরা মনে করেন, এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধ বা প্রতিশোধের প্রস্তুতিও নির্দেশ করছে। যুক্তরাজ্যের যুদ্ধবিমানের উপস্থিতিও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ বার্তায় উল্লেখ করা হয়েছে—এই ধরনের বিমানগুলো দরকারি প্রতিরক্ষা ব্যবস্থা যেমন শাহেদ‑ ১৩৬ ধরনের ড্রোন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
যুক্তরাজ্য এই পদক্ষেপটিকে ‘সহযোগিতাপূর্ণ’ বলে বর্ণনা করেছে এবং এটি কাতার ও অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে।

ইরানকে তাদের আঞ্চলিক নীতি ও প্রতিবেশী দেশগুলোর ওপর ‘হামলা’ দ্রুত বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের এই ধরনের ‘উসকানিমূলক আচরণের’ প্রতি রিয়াদ বেশি সহনশীলতা ধরে রাখতে পারবে না...
৩২ মিনিট আগে
আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
১১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে