
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে। গতকাল শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তাঁর আগে, প্যারিসে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুদ্ধবিরতি কয়েক দিনের মধ্যে ‘সম্ভব’ না হলে ওয়াশিংটন একাই ‘এগিয়ে যাবে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাউকেই দোষারোপ করেননি। তবে পুতিনই ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদস্তুর সামরিক অভিযানের নির্দেশ দেন। তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, উভয় পক্ষকেই অগ্রগতি দেখাতে হবে।
ট্রাম্প বলেন, ‘এখন যদি কোনো কারণে দুটি পক্ষের মধ্যে কেউ এটি খুব কঠিন করে তোলে, আমরা শুধু বলব তোমরা নির্বোধ, তোমরা বোকা, তোমরা ভয়ংকর লোক এবং আমরা শুধু সরে দাঁড়াব।’ তিনি আরও বলেন, ‘তবে আমি আশা করি, আমাদের এমনটি করতে হবে না।’
এর আগে, গতকাল শুক্রবারই রুবিও ইঙ্গিত দেন যে, আলোচনা নিয়ে ট্রাম্পের ধৈর্য কমছে। তিনি বলেন, ‘যদি এটি সম্ভব না হয়, যদি আমরা এত দূরে থাকি যে এটি ঘটবে না, তাহলে আমার মনে হয় প্রেসিডেন্ট এমন একটি পর্যায়ে আছেন যেখানে তিনি বলবেন, “ঠিক আছে, আমাদের কাজ শেষ”।’
তবে ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি আলোচনা থেকে সরে যাচ্ছেন এ কথা বলতে চান না। তিনি এখনো বিশ্বাস করেন, সংঘাত শেষ করার ভালো সম্ভাবনা আছে। তিনি বলেন, ‘পরিস্থিতি এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোম সফরে গিয়ে বলেছেন, তিনি একটি সমাধানে পৌঁছানো নিয়ে ‘আশাবাদী।’
এদিকে, ইউক্রেন পূর্ণাঙ্গ অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং রাশিয়া আলোচনার টেবিলে ভালো অবস্থান পাওয়ার জন্য সময়ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেছে। গত মাসে পুতিন সংঘাতের পূর্ণ এবং শর্তহীন বিরতির জন্য যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ক্রেমলিন কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির জন্য পশ্চিমা দেশগুলোর নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দিয়েছে।
পুতিন সময়ক্ষেপণ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আশা করি, না...শিগগিরই আপনাদের জানাব।’ এর আগে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্প রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। সাবেক কেজিবি এজেন্ট পুতিন তাঁকে ‘বোকা বানাচ্ছেন’ এমন অভিযোগও ট্রাম্প অস্বীকার করেছেন। পুতিন আক্রমণের আগের দিন পর্যন্ত রাশিয়া হামলা করবে না বলেছিলেন। ট্রাম্প বলেন, ‘কেউ আমাকে বোকা বানাচ্ছে না, আমি সাহায্য করার চেষ্টা করছি।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার রুশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শান্তি চুক্তির ‘মূল উপাদানগুলো’ নিয়ে একমত হওয়া ‘সহজ নয়।’ তবে তিনি স্বীকার করেন যে, ট্রাম্প প্রশাসন সংঘাতের ‘মূল কারণ’ বোঝার চেষ্টা করছে। তিনি বলেন, এই সংঘাত ‘ওয়াশিংটন এবং ব্রাসেলসের কর্মকাণ্ডের’ কারণে শুরু হয়েছে। তাদের কারণেই ‘ইউক্রেনে বর্তমান সরকার ক্ষমতা এসেছে।’

আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
৪৪ মিনিট আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
৩ ঘণ্টা আগে
‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৮ ঘণ্টা আগে