
৬১ বছরের মধ্যে প্রথম ইসরায়েল প্যারেডে যাচ্ছেন না নিউইয়র্কের কোনো মেয়র। নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি আগামী রোববার (৩১ মে) অনুষ্ঠেয় বার্ষিক ‘ইসরায়েল প্যারেডে’ অংশ নেবেন না। ১৯৬৪ সালের পর তিনিই নিউইয়র্কের প্রথম মেয়র, যিনি এই ঐতিহ্যবাহী প্যারেড বর্জন করছেন।
জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ইহুদি রাষ্ট্রের বাইরে অনুষ্ঠিত এই ইসরায়েল ডে প্যারেড ইহুদিদের সবচেয়ে বড় উৎসব। গত ৬১ বছর ধরে নিউইয়র্ক সিটির প্রত্যেক ক্ষমতাসীন মেয়র এই প্যারেডে অংশ নিয়ে আসছেন। ২০২৬ সালে ফিফথ অ্যাভিনিউতে অনুষ্ঠেয় এবারের ‘ইসরায়েল ডে প্যারেডে’র মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘গর্বিত আমেরিকান, গর্বিত জায়নবাদী’।
জেরুজালেম পোস্ট বলছে, ইহুদি বার্তা সংস্থা জেটিএকে মেয়র মামদানি বলেছেন, ‘আমি নিউইয়র্কের ইহুদিজীবন, ইহুদিদের ইতিহাস ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এবং সেগুলোর আয়োজন করতে আগ্রহী। তবে আমি ইসরায়েল ডে প্যারেডে অংশ নেব না। এটিকে নিরাপত্তা বা প্রয়োজনীয় অনুমতি দিতে অস্বীকৃতি হিসেবে দেখা উচিত নয়। আমি সব সময়ই সবার সম-অধিকারে বিশ্বাস করি এবং সেই নীতিই আমাকে পরিচালিত করে।’
এদিকে মেয়রের এই সিদ্ধান্ত গত বছরের প্যারেডের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। ওই বছর তৎকালীন মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল ও ইহুদি জনগণের সমর্থনে প্রায় ৪০ হাজার মানুষের সঙ্গে এই মিছিলে অংশ নিয়েছিলেন।
মেয়র এরিক অ্যাডামসের আমলে গঠিত ‘অ্যান্টি-সেমিটিজম প্রতিরোধবিষয়ক মেয়র কার্যালয়’-এর সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস জেরুজালেম পোস্টকে বলেন, ‘নিউইয়র্ক সিটির প্রত্যেক মেয়র ইসরায়েল ডে প্যারেডে অংশ নিয়েছেন। এটি ইহুদি সম্প্রদায়ের একটি উদ্যাপন, যারা এই শহর গড়ে তুলতে সাহায্য করেছে এবং এটি নিউইয়র্ক ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক। এই প্যারেড বর্জন করা আমাদের ইতিহাস ও নিউইয়র্কের উন্নয়নে ইহুদিদের অবদানের প্রতি একধরনের অবমাননা।’
নিউইয়র্কে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ওফির আকুনিস নিউইয়র্কের ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েলিদের এই প্যারেডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বছর, যখন নিউইয়র্ক সিটিসহ বিশ্বজুড়ে কিছু নেতার উসকানিতে অ্যান্টি-সেমিটিজম (ইহুদিবিদ্বেষ) ও ইসরায়েলের প্রতি ঘৃণা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তখন আমাদের তাদের দেখিয়ে দিতে হবে যে, নীল ও সাদা রঙের (ইসরায়েলি) পতাকা কখনো নামানো হবে না!’
অর্থোডক্স হ্যাম্পটন ইহুদি উপাসনালয়ের ধর্মীয় নেতা মার্ক স্নাইয়ার সরাসরি মেয়র মামদানির উদ্দেশে বলেন, ‘এমনিতেও কেউ আপনাকে এই প্যারেডে চায় না। আমরা চাই না আপনার বক্তব্য ও বাগাড়ম্বর আমাদের এই গর্বের দিনটিকে নষ্ট করুক।’
এদিকে মেয়র মামদানির নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদে গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে তাঁর সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে একটি ইহুদি সংগঠন বিক্ষোভ করেছে। ইহুদি জনগণের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা এই সমাবেশের আয়োজন করে। সংগঠনটি অভিযোগ করেছে, ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে প্রস্তাবিত একটি বিলে মামদানি ভেটো দিয়ে আটকে দিয়েছেন। তাদের দাবি, এতে ইহুদিবিদ্বেষ মোকাবিলার উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।

ফ্রান্সজুড়ে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ গতকাল মঙ্গলবার সহিংস রূপ নেয়। এই ঘটনার পর অন্তত ৪৪০ জনকে আটক করা হয়েছে। আটকদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। তিনি বলেন, আটক ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনো পাওয়া
১৮ মিনিট আগে
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে বোয়িংকে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, এই চুক্তির মূল্য ২০ বিলিয়ন ডলার। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
২ ঘণ্টা আগে