
যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করতে বাণিজ্যিকভাবে সংগ্রহ করা লোকেশন ডেটা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর নজরদারি ও সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে এই ডেটা কাজে লাগানো হচ্ছে।
ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেনের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শত্রুপক্ষ বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে মার্কিন সেনাদের নজরদারি বা লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। এমন একাধিক হুমকির তথ্য তারা পেয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। গত ১৪ এপ্রিল পাঠানো ওই বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ না থাকলেও সেন্টকমের দায়িত্বপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে পারস্য উপসাগর, যেখানে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।
মার্কিন আইনপ্রণেতাদের দাবি, এটিই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলো যে, সক্রিয় যুদ্ধাঞ্চলে মার্কিন সেনারা বাণিজ্যিক লোকেশন ডেটার মাধ্যমে টার্গেট হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) পেন্টাগনে পাঠানো এক যৌথ চিঠিতে আইনপ্রণেতারা সতর্ক করেন, এই ধরনের ডেটা ব্যবহার করে সেনাদের অবস্থান, চলাফেরা ও দৈনন্দিন অভ্যাস বিশ্লেষণ করা সম্ভব। ফলে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলার মতো আক্রমণ চালানো সহজ হতে পারে।
সিনেটর ওয়াইডেন বলেন, অ্যাডটেক শিল্পকে এখন জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করার সময় এসেছে।
ডিজিটাল বিজ্ঞাপনের জন্য লোকেশন ডেটা এখন প্রযুক্তি কোম্পানিগুলোর বড় আয়ের উৎস। স্মার্টফোন অ্যাপ ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করে। পরে এসব তথ্য বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে পুনরায় বিক্রি হয়।
এর আগেও এই ধরনের ঝুঁকির উদাহরণ সামনে এসেছে। ২০১৬ সালে এক মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় যাওয়া বিশেষ বাহিনীর গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়। সম্প্রতি জার্মানির ১১টি মার্কিন সামরিক ও গোয়েন্দা স্থাপনার আশপাশে অবস্থানরত ব্যক্তিদের চলাচলের তথ্যও এক ডেটা ব্রোকারের কাছ থেকে পাওয়া কোটি কোটি লোকেশন ডেটা বিশ্লেষণ করে প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম।
আইনপ্রণেতারা পেন্টাগনকে দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রস্তাবের মধ্যে রয়েছে সামরিক ডিভাইসে ব্যবহৃত বিজ্ঞাপন শনাক্তকারী আইডি বন্ধ করা, যুদ্ধক্ষেত্রে স্মার্টফোনের লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা এবং গুগল ক্রোমের পরিবর্তে অধিক গোপনীয়তা সুরক্ষিত ব্রাউজার ব্যবহারে উৎসাহ দেওয়া।

ইরাকে দুই ইয়াজিদি মেয়েকে দাস হিসেবে বন্দী ও নির্যাতন করার দায়ে এক ইরাকি দম্পতিকে দোষী সাব্যস্ত করেছেন জার্মানির একটি আদালত। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হওয়ার অপরাধেও মিউনিখের উচ্চ আঞ্চলিক আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
২ মিনিট আগে
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে গত মে ও জুন মাসের তীব্র দাবদাহে গরম-জনিত নানা উপসর্গে দুই হাজার সাতশরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, দেশটির আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একদল...
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জন্য ৫০ হাজার আক্রমণাত্মক এফপিভি ড্রোন কেনার অর্থায়ন করছে জার্মানি। প্রায় ৯ কোটি ইউরোর এই চুক্তিতে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন শ্রাইক ড্রোন, যা স্বয়ংক্রিয়ভাবে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মাদকগুলোর একটি ফেন্টানিলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান সংগঠক হিসেবে অভিযুক্ত চীনা নাগরিক ঝাং ঝিদংকে (অপরাধ জগতে পরিচিত ‘ব্রাদার ওয়াং’) ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিবিসি।
২ ঘণ্টা আগে