
ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরে কৃষিকাজের জন্য জমি পরিদর্শনের সময় বজ্রপাতে এক তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মীর মৃত্যু হয়েছে। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম রোশান বালাকৃষ্ণ। তিনি কর্ণাটকের মাদিকেরি শহরের বাসিন্দা ছিলেন।
গতকাল বুধবার (২৭ মে) সপরিবারে মহীশূরের একটি কৃষিজমি পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোশান বালাকৃষ্ণ দীর্ঘদিন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি আইটি খাতের চাকরি ছেড়ে দিয়ে এক বন্ধুর সঙ্গে যৌথভাবে কৃষিকাজে আত্মনিয়োগ করেন।
চাকরি ছাড়ার পর থেকে তিনি বাড়িতে বসে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিপণন ও এ-সংক্রান্ত ব্যবসা পরিচালনার কাজ করছিলেন। নিজের এই কৃষিভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ আরও সম্প্রসারণের লক্ষ্যেই মহীশূরে জমি দেখতে গিয়েছিলেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে স্ত্রী ও সন্তানও উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, জমি পরিদর্শনের একপর্যায়ে মাঠের পাশে থাকা একটি আমগাছের নিচে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিলেন রোশান। ঠিক সেই মুহূর্তে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত আরেকজন ব্যক্তি বজ্রপাতে সামান্য আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
দুর্ঘটনার পরপরই মহীশূর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিহত রোশানের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, নিহত রোশানের পরিবারকে পাঁচ লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে চার লাখ রুপি দেওয়া হবে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে এবং অন্য এক লাখ রুপি দেওয়া হবে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে এই মামলা করা হয়েছে।
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করতে বাণিজ্যিকভাবে সংগ্রহ করা লোকেশন ডেটা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর নজরদারি ও সম্ভাব্য...
৪০ মিনিট আগে
৬১ বছরের মধ্যে প্রথম ইসরায়েল প্যারেডে যাচ্ছেন না নিউইয়র্কের কোনো মেয়র। নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি আগামী রোববার (৩১ মে) অনুষ্ঠেয় বার্ষিক ‘ইসরায়েল প্যারেডে’ অংশ নেবেন না। ১৯৬৪ সালের পর তিনিই নিউইয়র্কের প্রথম মেয়র, যিনি এই ঐতিহ্যবাহী প্যারেড বর্জন করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তাঁর প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
১ ঘণ্টা আগে