
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তাঁর প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ পড়েছেন। গতকাল বুধবার ব্রঙ্কসে আয়োজিত ঈদের জামাতে তিনি আর্সেনালের এবারের মৌসুমের ‘অ্যাওয়ে কিট’-এর চিরচেনা রঙে তৈরি একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে যোগ দেন।
৩৪ বছর বয়সী মামদানি এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ফুটবল ও সংস্কৃতির এই ব্যতিক্রমী মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোহরান মামদানি বলেন, ‘আজ যখন আমরা হজরত ইব্রাহিম (আ.)-এর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় যে, ত্যাগ কোনো বোঝা নয়, এটি নিজেকে আরও বৃহত্তর কিছুর অংশ হিসেবে দেখার একটি সুযোগ। আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।’
মামদানি আরও যোগ করেন, ‘নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সংহতির মাধ্যমে এই শহরকে নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক নিউইয়র্কবাসী যাতে খাবার, আবাসন ও শিশুযত্নের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে সক্ষম হন, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’

ব্রঙ্কসের এই ঈদ জামাতে মেয়রের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ (এওসি)। ৩৬ বছর বয়সী এই প্রভাবশালী মার্কিন কংগ্রেস প্রতিনিধি খ্রিষ্টধর্মাবলম্বী হলেও মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিন মাথায় ঐতিহ্যবাহী স্কার্ফ বা হিজাব পরে অনুষ্ঠানে অংশ নেন।
জোহরান মামদানির আর্সেনাল সমর্থক হয়ে ওঠার পেছনে রয়েছে তাঁর পারিবারিক ও আফ্রিকান শিকড়ের সংযোগ। গত সপ্তাহে আর্সেনাল দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে।
২০২৫ সালে এক সাক্ষাৎকারে মামদানি তাঁর এই ফুটবল অনুরাগের কথা তুলে ধরেছিলেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানির পূর্বপুরুষেরা ছিলেন পূর্ব আফ্রিকার বাসিন্দা। শৈশবে চাচার হাত ধরে আর্সেনালের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়।

জোহরান বলেন, আর্সেনাল ছিল প্রথম সারির দলগুলোর একটি, যারা লরেন, কোলো তোরে, নোয়াঙ্কো কানুর মতো বেশ কয়েকজন আফ্রিকান তারকা ফুটবলারকে দলে নিয়েছিল। পরে ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার পুরো ইংলিশ ফুটবলের চেহারাটাই বদলে দিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, একজন প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে জোহরান মামদানি তাঁর আফ্রিকান ঐতিহ্য, ক্রীড়াপ্রেম ও ধর্মীয় পরিচয়কে যেভাবে নিউইয়র্কের বহুমাত্রিক সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়েছেন, তা আধুনিক মার্কিন রাজনীতিতে একটি অনন্য দৃষ্টান্ত।

প্রায় দুই দশক ধরে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের অলিখিত নিষেধাজ্ঞা পেরিয়ে অবশেষে প্রিয় শহর কলকাতায় ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখক ও অধিকারকর্মী তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে মৌলবাদবিরোধী এক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর...
২৮ মিনিট আগে
ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ তাঁর প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।
২ ঘণ্টা আগে
হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা মাশুল বা ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন, টোল আদায়ের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি...
২ ঘণ্টা আগে
একটি রায়ানএয়ার উড়োজাহাজের জানালা মাঝ আকাশে ভেঙে যাওয়ার পর ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন এক দম্পতি। গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী ওই ফ্লাইটে জানালা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় মাথাসহ শরীরের অর্ধেক অংশ বাইরে চলে গিয়েছিল ৬১ বছর বয়সী লিউবিশা কারোভিচের।
৩ ঘণ্টা আগে