
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্কে বা বনাঞ্চলে বারবিকিউ বা গ্রিল করার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। শহরের পার্কগুলোতে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঝুঁকি বাড়তে থাকায় আজ মঙ্গলবার এ নিয়ে শহরে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ও জারি করা হয়েছে। জনগণকে সচেতনতার সঙ্গে এসব পরিস্থিতি সামলাতে এবং জরুরি নম্বর ৯১১–এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন শহরের মেয়র। স্থানীয় সংবাদমাধ্যম ব্রুকলিন নিউজ১২–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিটি মেয়র অ্যাডামস বলেন, শুষ্ক আবহাওয়ার কারণে নিউইয়র্কবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য আমরা এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। এখন থেকে পার্কগুলোতে গ্রিল বা বারবিকিউর মতো আগুন ব্যবহার করে কোনো ধরনের রান্নার আয়োজন করা যাবে না। বিচ্ছিন্ন অগ্নিকাণ্ড বা দাবানলের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, এ পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যতটা সম্ভব পানি সংরক্ষণে সচেষ্ট হতে হবে।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে শহরজুড়ে ১২০টি ঝোপে আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত দুটি ঘটেছে ভ্যান কোর্টল্যান্ড পার্কে। গত সপ্তাহে এই পার্কে আগুন লেগে প্রায় ৫ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে দু–এক জায়গায় আগুনের ফুলকি ঝোপের মধ্যে পড়ে বেশ বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসব আগুনের কারণে শহরটির আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শহরের সর্বত্র আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো আয়োজনের আলোকসজ্জা করতে সড়ক থেকে বিদ্যুৎ সংযোগ বারণ করা হয়েছে।
পাশাপাশি ওয়েল্ডিং (ঝালাই) বা অন্যান্য আগুনের কাজ করার সময়, বিশেষ করে শুকনো ঘাস বা পাতার কাছাকাছি থাকলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এ ছাড়া শহরের প্রধান পাঁচটি এলাকায় নির্মাণকাজ চলছে, সেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহরের বাসিন্দাদের বায়ুমানের দিকে খেয়াল রাখার বিষয়েও সতর্ক করেছেন মেয়র।

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
৫ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
৬ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে