জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে রেকর্ড ২ দশমিক ৫ শতাংশ কমেছে। শুক্রবার (৩০ মে) প্রকাশিত দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখে, যা ২০২০ সালের তুলনায় ৩০ লাখেরও বেশি কম। ১৯২০ সালে আদমশুমারি শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আদমশুমারিতে জনসংখ্যা কমার চিত্র দেখা গেল। সরকার বলছে, দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যা এবং জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি হওয়াই এই পরিস্থিতির প্রধান কারণ।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী—বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বয়স্ক জনসংখ্যার দেশ জাপান; এ তালিকায় তাদের ওপরে রয়েছে কেবল মোনাকো। একই সঙ্গে জাপানে জন্মহারও বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। চলতি বছরের তথ্য বলছে, জাপানে শিশুদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ১০ দশমিক ৮ শতাংশ, যা রেকর্ড রাখা শুরু হওয়ার পর সর্বনিম্ন।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেছেন, জনসংখ্যা হ্রাসের প্রবণতা আরও ত্বরান্বিত হচ্ছে। এই সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ সমন্বিতভাবে এগিয়ে নেবে। তিনি রাজধানী টোকিওতে জনসংখ্যা ও ব্যবসার অতিরিক্ত কেন্দ্রীভবন কমিয়ে আঞ্চলিক এলাকাগুলোতে মানুষের বসবাস ও কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, টোকিও ও ওকিনাওয়া ছাড়া দেশের বাকি ৪৫টি প্রিফেকচারে জনসংখ্যা কমেছে। টোকিওতে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ এবং ওকিনাওয়ায় বেড়েছে ০ দশমিক ১ শতাংশ।
এদিকে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে প্রায় ৩২ লাখ ১০ হাজারে পৌঁছেছে, যা ২০২০ সালের ২৭ লাখ ৫০ হাজারের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অভিবাসনকে জনসংখ্যা সংকটের সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হলেও বিদেশিদের প্রবেশে কঠোর অবস্থানের পক্ষে দেশটির বর্তমান রাজনৈতিক নেতৃত্বের।
জাপানের সরকার ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা হ্রাসের প্রবণতা বদলে দিতে চায়। তবে এই লক্ষ্যে দেশটিতে সন্তান লালন-পালনকারী পরিবারকে আর্থিক সহায়তা বাড়ানোর মতো উদ্যোগগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি।

উত্তেজিত জনতা ও বিজেপি কর্মীরা অভিষেককে লক্ষ্য করে অনবরত ডিম ও পাথর নিক্ষেপ করতে থাকে এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা মাথায় হেলমেট পরিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজাকে উদ্ধার করেন...
২০ মিনিট আগে
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ১৯৯৬ সালের ভয়াবহ দুর্যোগের ৩০ বছর পূর্ণ হয়েছে। ওই বছরের ১০ মে আকস্মিক তুষারঝড়ে আটজন পর্বতারোহীর মৃত্যু বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। জন ক্রাকাওয়ারের বহুল আলোচিত বই ‘ইনটু থিন এয়ার’ সেই ঘটনার স্মৃতি আরও জীবন্ত করে তোলে।
২ ঘণ্টা আগে
‘সিচুয়েশন রুমে’ শীর্ষ উপদেষ্টাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই উচ্চ পর্যায়ের বৈঠকটি পরবর্তী পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পরমাণু ও যুদ্ধবিরতি-সংক্রান্ত কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা যখন চুক্তির প্রধান দ্বিমতগুলো দূর করতে কাজ করছেন, ঠিক তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা এল।
৭ ঘণ্টা আগে