
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই। এ পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এ আশঙ্কায় প্রতিরক্ষা মজুত বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখতে গিয়ে জেক সালিভান বলেন, ‘ঈশ্বর না করুন, আমরা চীনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে না পড়ি! চীনের মতো একটি সামরিক শক্তির সঙ্গে যুদ্ধে আমাদের গোলাবারুদের মজুত দ্রুত ফুরিয়ে যাবে।’
এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০ জানুয়ারি প্রশাসনে বসতে যাওয়া ট্রাম্পকে দীর্ঘমেয়াদি পদক্ষেপের আহ্বান জানিয়ে সালিভান বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ‘একটি পরিপূর্ণ প্রতিরক্ষা শিল্প ভিত্তি গড়ে তোলার জন্য সংঘাত চলাকালে পুনরুৎপাদনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কেবল যুদ্ধের আগে নয়, বরং যুদ্ধ চলাকালীনও অস্ত্র-সরঞ্জাম তৈরির সক্ষমতা থাকতে হবে।’
সালিভান যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত গোলাবারুদ সংগ্রহ ও বিতরণের জন্য বাইডেনের প্রস্তাবিত তহবিলটি চালু রাখতে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। বছরে ৫০ কোটি ডলারের এই তহবিল থেকে পেন্টাগনকে প্রতিরক্ষা মজুত পরিপূর্ণ রাখতে এবং যুদ্ধকালীন সময়ে সহায়তা করা হবে।
পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে বিতর্ক হতে পারে বলে মনে করেন সালিভান। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি দেখেনি। তাই সামরিক শিল্প ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
সালিভান বলেন, ‘প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের উৎপাদন এবং সংগ্রহ বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ তিনি উদাহরণ হিসেবে ইউক্রেনের জন্য ১৫৫ মিলিমিটার গোলাবারুদ তৈরির প্রসঙ্গ উল্লেখ করেন।
তিনি বলেন, বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে প্রতি মাসে ৫৫ হাজার গোলাবারুদ উৎপাদন হবে, যা আগের তুলনায় ৪০০ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের শুরুর দিকে এই সংখ্যা প্রতি মাসে ১ লাখে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর বিপরীতে প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সালিভান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই ট্রাম্প ও তাঁর মিত্ররা ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিরোধিতা করেছেন। তাঁরা রাশিয়ার সঙ্গে দ্রুত সমঝোতার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উপদেষ্টারা, বিশেষ করে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মার্কিন প্রতিরক্ষা সম্পদ চীনকে মোকাবিলায় ব্যবহার করা উচিত।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৭ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৮ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৯ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১০ ঘণ্টা আগে