চীনা নজরদারি বেলুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এটি বিশ্বের পাঁচ মহাদেশ জুড়ে চীনের নজরদারি কার্যক্রমের অংশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৃহৎ কর্মসূচির একমাত্র টার্গেট যুক্তরাষ্ট্র নয়। বেলুনের ধ্বংসাবশেষ ঘেঁটে পাওয়া তথ্য এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে শেয়ার করেছেন বলেও জানান ব্লিঙ্কেন।
বুধবারের এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে একই ধরনের বেলুনের সহায়তায় উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরোপে নজরদারিতে ব্যবহার করা হয়েছিল। এই নজরদারি বেলুনের মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা বেলুনটি ২০০ ফুট বা ৬০ মিটার লম্বা। এটি ওজনেও বেশ ভারী ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের নজরদারি বেলুনের টার্গেটে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অন্তত ৪০টি দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের জলসীমায় আটলান্টিক মহাসাগরে চীনা নজরদারি বেলুনটি গুলি করে ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।
বেলুনটি ধ্বংস করার কয়েক ঘণ্টা পরে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বেলুনটি বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং এটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৪ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে