
যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ধ্বংসের জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আটলান্টিকের ওপর গুলি করে ধ্বংস করা বেলুনটি নিঃসন্দেহে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে উত্তর আমেরিকার আকাশে গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু বিদেশি গোয়েন্দা বেলুন হওয়ার সম্ভাবনা নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে এ ধরনের রহস্যময় বস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করবে।
এ মাসের বেলুনকাণ্ড সম্পর্কে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আমরা এই রহস্যের শেষ উদ্ঘাটন করতে পারব। তবে গুলি করে বেলুন ধ্বংস করার জন্য কোনো ধরনের ক্ষমা চাইব না।’
এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে চীন বলেছে, তারা নজরদারির জন্য বেলুন পাঠায়নি। সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন এবং পথ ভুল করে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে।
এর আগে আটলান্টিকের ওপরে একটি যুদ্ধবিমান থেকে গুলি করে একটি বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, চীন এই বেলুন গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করেছে।
সাম্প্রতিক এই বেলুনকাণ্ড দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা নতুন কোনো ঠান্ডাযুদ্ধ চাই না।’
আলাস্কা, উত্তর-পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে হুরন হ্রদের ওপর গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু সম্পর্কে জো বাইডেন বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেগুলো সম্ভবত বেসরকারি সংস্থা, বিনোদন ও গবেষণা প্রতিষ্ঠানের বস্তু হতে পারে।’

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে