
গুপ্তচরবৃত্তির অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দীর্ঘদিনের তদন্ত শেষে ওই সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিউবা সরকারের হয়ে দীর্ঘদিন গুপ্তচরবৃত্তি করেছেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই রাষ্ট্রদূতের নাম ম্যানুয়েল রোচা। তিনি বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার তাঁকে ফ্লোরিডার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা এপিকে বিষয়টি জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, রোচা যুক্তরাষ্ট্রে কিউবার সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে কোনো ব্যক্তি যদি দেশে অন্য কোনো দেশের হয়ে কাজ করতে চান তাহলে তাঁকে অবশ্যই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগের কাছ থেকে নথিবদ্ধ হয়ে অনুমতি নিতে হয়।
মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই ঘটনায় রোচার পক্ষে কোনো আইনজীবী বা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে কি না।
ম্যানুয়েল রোচা যুক্তরাষ্ট্রের হয়ে দীর্ঘ ২৫ বছর কূটনীতিবিদ হিসেবে কাজ করেছেন। বিশ্বে যখন স্নায়ুযুদ্ধের উত্তেজনা তুঙ্গে তখন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। কলাম্বিয়ায় জন্ম নেওয়া এই কূটনীতিবিদের বেড়ে ওঠা নিউইয়র্কে।
ম্যানুয়েল রোচা পড়াশোনা করেছেন দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে। এর বাইরে হার্ভার্ড ও জর্জটাউন ইউনিভার্সিটি থেকেও বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। পরে ১৯৮১ সাল থেকে তিনি সক্রিয়ভাবে মার্কিন কূটনৈতিক মিশনে কাজ করা শুরু করেন। বলিভিয়ার ছাড়াও তিনি আর্জেন্টিনায়ও দায়িত্ব পালন করেছেন।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে