
গাজা শান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অমান্য করলে ফলাফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে তার ২০ দফা গাজা পরিকল্পনার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে পারবে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এটিকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লেখেন, ‘যদি এই চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে, যা আগে কেউ কখনো দেখেনি। মধ্যপ্রাচ্যে একভাবে না হলে অন্যভাবে শান্তি আসবে।’
ট্রাম্প পোস্টে বেশ কয়েকবার হামাসকে হুমকি দিয়ে বলেন, ‘হামাসের সদস্যরা গাজা উপত্যকায় ফাঁদে পড়ে গেছে এবং সামরিকভাবে আটকা পড়ছে। তারা শুধু আমার ‘যাও’ শব্দটি বলার অপেক্ষা করছে, যাতে তাঁদের জীবন দ্রুত নিভে যায়।’
হামাসের প্রতি হুঁশিয়ারি ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জানি তোমরা কারা এবং কোথায়। তোমাদের খুঁজে বের করে হত্যা করা হবে। আমি অনুরোধ করছি, সব নিরীহ ফিলিস্তিনি অবিলম্বে এই সম্ভাব্য ভবিষ্যৎ মৃত্যুর এলাকা ছেড়ে গাজার নিরাপদ অঞ্চলে চলে যান। যাঁরা সাহায্যের জন্য অপেক্ষা করছেন তাঁদের সবারই যত্ন নেওয়া হবে।’
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল গতকাল আল জাজিরাকে জানান, ফিলিস্তিনি গোষ্ঠীটি শিগগিরই মার্কিন প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করবে। তিনি বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে হামাসের অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার। আর এটি এমনভাবে, যা ফিলিস্তিনি জনগণের স্বার্থে কাজ করে।

আফগানিস্তানের নারীদের ওপর তালিবান শাসক গোষ্ঠীর কঠোর নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মধ্যেই এক অভূতপূর্ব ও অনুপ্রেরণামূলক ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী আফগান পর্বতারোহী জাকিয়া আহমেদ। ‘রিভার’ নামে পরিচিত এই অভিযাত্রী প্রথম আফগান নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৯ মিটার) সফলভাবে জয় করেন
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গরু ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে কেবল একটি পশু নয়, বরং ‘মা’ হিসেবে পূজনীয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে গরুর মর্যাদা নিয়ে বক্তব্য দিতে গিয়ে যোগী বলেন—যাঁরা গরুকে শুধু পশু হিসেবে দেখেন, তাঁরা...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আংশিক যুদ্ধবিরতি পরিকল্পনা ইসরায়েল ও হিজবুল্লাহ গ্রহণ করলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ পুরোপুরি থামেনি। উভয় পক্ষের মধ্যে নতুন করে গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমিত অন্তর্বর্তী চুক্তির (ইন্টেরিম অ্যাগ্রিমেন্ট) পক্ষে জোর দিচ্ছে ইরান। মূলত ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ কমানো, অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং একই সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের কোনো ছাড় না দেওয়ার লক্ষ্যেই এই অবস্থান নিয়েছে দেশটি।
৬ ঘণ্টা আগে