ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
নিহতদের মধ্যে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার মা-বাবাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শহরের পশ্চিম অংশে একটি ব্যস্ত রাস্তায় শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বেলুনটি বিদ্যুতের তারের ওপর বিধ্বস্ত হয়। বেলুনটিতে থাকা চালকসহ পাঁচজনই নিহত হন।
আলবুকার্ক শহরের পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, যারা মারা গেছেন তাঁদের জন্য প্রার্থনা করছি আমরা।
বেলুনটি বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ায় সেখানে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পরে ১৩ হাজারেরও বেশি বাড়ি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে