
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে রসিকতা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার ওয়াশিংটনের ঐতিহ্যবাহী গ্রিডিরন ক্লাব ডিনারে বক্তব্যে ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘একজন প্রার্থী অনেক বয়স্ক এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য। অন্যজন আমি।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। গত শনিবার অনুষ্ঠিত ওই ডিনারে আয়ারল্যান্ডের তাওইসাচ লিও ভারাদকার, আমাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এবং টিকটকের সিইও শও জি চিউসহ ৬৫০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
তবে বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনো কিছুই বলেনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল। তবে এর আগে ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মানসিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাইডেনের স্মৃতি অস্পষ্ট এবং তিনি প্রায়ই বিভ্রান্ত থাকেন বলে এর আগে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট থাকাকালীন এবারই প্রথমবারের মতো ঐতিহ্যবাহী নৈশভোজে অংশ নিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই এ মন্তব্য করলেন বাইডেন। চার বছর আগের নির্বাচনের মতো এবারও বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।
এই নৈশভোজে গণমাধ্যমের গুরুত্বকেও বেশ জোরদারভাবে তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, গণমাধ্যম জনগণের শত্রু নয়। তার এই বক্তব্য সংবাদ গণমাধ্যম সম্পর্কে ট্রাম্পের আগের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। এদিন ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, ‘আমরা মাথা নত করব না। তারাও (ইউক্রেনীয়রা) মাথা নত করবে না।’
বক্তব্য শেষে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের সঙ্গে সেলফি তোলেন। অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্বকারী মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্বকারী উটাহ গভর্নর স্পেনসার কক্সও বক্তব্য দেন।
৪৮ বছর বয়সী কক্স রসিকতা করে বলেন, তিনি ২০৫২ সালে প্রেসিডেন্ট হওয়ার জন্য তাঁর প্রার্থিতা ঘোষণা করছেন। সে সময়ও তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের (বর্তমান বয়সের তুলনায়) উভয়ের চেয়ে বয়সে ছোটই থাকবেন।

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বস্তুর আঘাতে ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে ভারতীয় নাবিকদের জন্য তৃতীয় একটি সামুদ্রিক ফ্রন্টে সরাসরি বিপদের সৃষ্টি হলো। এর আগে হরমু
১ ঘণ্টা আগে
গাজায় গতকাল মঙ্গলবার একই গোত্রের ১১২ সদস্যকে দাফন করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলের গণহত্যামূলক হামলায় তারা নিহত হয়েছিলেন। গত মাসে ধ্বংসস্তূ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজা সিটির আবু শারিয়া ও আল-হাসায়না গোত্রের লোকজন প্রয়াত স্বজনদের শেষ বিদায় জানাতে জড়ো হন।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে ৫ মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বিশ্বব্যাপী মজুত থাকা অত্যন্ত নির্ভুল দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। এ বিষয়ে তথ্য জানা তিনজন ব্যক্তি এ কথা জানিয়েছেন। এর ফলে ভবিষ্যতে অন্য কোনো সংঘাত শুরু হলে মার্কিন সামরিক বাহিনী কতটা প্রস্তুত থাকবে...
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের গুরুত্বপূর্ণ মিসাইল ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুতের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। গতকাল মঙ্গলবার সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে