
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওরাকজাই জেলায় ‘ফিতনা আল খারিজ’ (নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জন্য সরকারের ব্যবহৃত নাম)-এর বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। এ অভিযানে ১১ সেনা সদস্য নিহত হয়েছে।
আইএসপিআর আরও জানায়, এ সময় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৯ সদস্য নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গোলাগুলির সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক (৩৯) এবং তাঁর সেকেন্ড-ইন-কমান্ড মেজর তৈয়ব রাহাতসহ (৩৩) আরও ৯ সেনাসদস্য নিহত হন।
নিহত অন্য সেনারা হলেন—নায়েব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফাইল খান (২৮), সিপাহী আকিফ আলী (২৩) এবং সিপাহী মুহাম্মদ জাহিদ (২৪)।
আইএসপিআর জানায়, অভিযানের পর এলাকায় আরও টিটিপি সদস্য লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তা বাহিনী দেশের মাটি থেকে ভারত–সমর্থিত সন্ত্রাসবাদের অভিশাপ চিরতরে নির্মূল করতে বদ্ধপরিকর, আর আমাদের সাহসী যোদ্ধাদের এই ত্যাগ আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।’
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। এসব হামলার লক্ষ্যবস্তু মূলত পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং নিরাপত্তা বাহিনী। ২০২২ সালে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
গত সপ্তাহে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) প্রকাশিত দুটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম তিন চতুর্থাংশে পাকিস্তানে যে পরিমাণ সহিংসতা ঘটেছে, তা প্রায় ২০২৪ সালের পুরো বছরের সহিংসতার সমান।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে