পাকিস্তানে সমকামিতা নিষিদ্ধ। এরপরও দেশটিতে প্রথমবারের মতো একটি সমকামী ক্লাব খোলার পরিকল্পনা করেছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত তাঁকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে ওসামা বিন লাদেনকে যে শহরে হত্যা করা হয়েছিল রক্ষণশীল সেই অ্যাবোটাবাদ শহরেই ডিসির কাছে সমকামী ক্লাব স্থাপনের জন্য আবেদনটি করেছিলেন ওই ব্যক্তি। আবেদনে তিনি ‘লরেঞ্জো গে ক্লাব’ নামের সেই সংগঠনটিকে অ্যাবোটাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা অসংখ্য সমকামী, উভকামী এবং কিছু বিষমকামী মানুষের জন্য সুবিধা দেওয়ার দাবি করেছিলেন।
আবেদনে এটাও উল্লেখ ছিল যে, প্রস্তাবিত সেই ক্লাবে কোনো সমকামী যৌনতা থাকবে না। বড়জোর চুম্বন থাকতে পারে। ক্লাবের দেওয়ালে একটি নোটিশ ঝুলিয়ে সদস্যদের এই বিষয়গুলো থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে। আর এসব না করলে কোনো আইনি বাধাও থাকবে না।
তবে ওই আবেদনে ধারাবাহিকতায় নাম অপ্রকাশিত ওই ব্যক্তিটিকে পেশোয়ারের একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি মানবাধিকারের কথা বলি এবং আমি চাই প্রত্যেকের মানবাধিকার রক্ষা করা হোক।’
আবেদন প্রত্যাখ্যাত হলে কর্মকর্তাদের কাছ থেকে এর লিখিত উত্তর চাইবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি পাকিস্তানের সবচেয়ে অবহেলিত সম্প্রদায়ের অধিকারের জন্য সংগ্রাম শুরু করেছি এবং প্রতিটি ফোরামে এর জন্য আওয়াজ তুলতে থাকব।’
কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করলে আদালতে যাওয়ার কথাও বলেন ওই ব্যক্তি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, ভারতীয় আদালতের মতো পাকিস্তানের আদালতও সমকামীদের পক্ষে রায় দেবে।’
আবেদনপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাবোটাবাদের ডিসি অফিস। আবেদনটিকে অন্য যেকোনো প্রস্তাবের মতোই পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, ওই আবেদনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়ে গেলে ক্লাব খুলতে চাওয়া ব্যক্তির প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার উত্তরাঞ্চলীয় রাজনীতিবিদেরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেন। এমন পরিস্থিতির ধারাবাহিকতায় ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত মানসিক হাসপাতালেই পাঠানো হয়েছে।
পাকিস্তানে সমকামী যৌনতা অবৈধ এবং এর জন্য দুই বছর পর্যন্ত জেল হতে পারে। তবে এই আইনের প্রয়োগ খুব কমই ঘটতে দেখা যায় দেশটিতে। কারণ পাকিস্তানের রক্ষণশীল ধর্মীয় সংস্কৃতি প্রকাশ্যে সমকামী হওয়াকে অনেক কঠিন করে তুলেছে।

বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
১২ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে