ঢাকা: নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দেওয়ায় পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলের ধর্মীয় নেতা মুফতি সর্দার আলি হাক্কানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বলা হয়, মালালা ইউসুফজাই বিয়ে নিয়ে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন সর্দার আলি হাক্কানি। পরে তার বাসায় বুধবার রাতে অভিযান চালিয়েছে সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালি মারওয়াত জেলার পুলিশের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে হাক্কানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার অভিযোগে বলা হয়, মালালাকে হত্যার হুমকি দিয়ে জনগণকে উসকানি দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেয় সর্দার আলি হাক্কানি। ওই ভিডিওতে মালালাকে হত্যার জন্য জনগণকে নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানান হাক্কানি।
ওই ভিডিওতে হাক্কানি বলেন, মালালা পাকিস্তানে আসলে আমি তাঁর ওপর আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করব।
ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দুই মানুষের সম্পর্কে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
প্রকাশিত সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে ২৩ বছরের মালালা বলেছেন, কেন একটি সম্পর্ক শুধু পার্টনারশিপ হতে পারে না।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৫ ঘণ্টা আগে