
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
এর আগে জুলাইয়ের শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। সেসময় তিনি বলেন, ‘প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা হয়েছে বা সেনাপ্রধান প্রেসিডেন্ট হতে চাইছেন—এমন কোনো ধারণার অস্তিত্বই নেই।’
দা ইকোনমিস্ট জানিয়েছে, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের পর সেনাপ্রধান মুনিরের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এ ছাড়া, সম্প্রতি ক্ষমতাসীন জোটের সংসদে সাংবিধানিক সংশোধনীর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এই গুজবকে আরও উসকে দেয়।
তবে সরকার ও সামরিক বাহিনী বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ‘ভুয়া খবর ও অপপ্রচার’ সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল চৌধুরী এ ধরনের ঘটনাকে ‘ডিজিটাল সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ‘আইন অনুযায়ী এর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
গত ১০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছিলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ‘সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি শক্তিশালী ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখেছেন।’ তিনি প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেন, ‘আমি জানি কে এই মিথ্যাচার ছড়াচ্ছে, কেন তারা এমন করছে এবং এই প্রচারণার মাধ্যমে কারা লাভবান হচ্ছে।’ নাকভি জোর দিয়ে বলেন, ফিল্ড মার্শাল মুনিরের ‘একমাত্র লক্ষ্য’ হলো পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা, ‘অন্য কিছু নয়’।
গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে ‘কৌশলগত নেতৃত্ব ও অসাধারণ কৌশলের’ জন্য প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে ভূষিত করেন। এটি ব্রিটিশ সেনাবাহিনীর আদলে তৈরি একটি সম্মানসূচক পাঁচ-তারকা পদমর্যাদা, যা সাধারণত অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধকালীন অর্জনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এর আগে কেবল একজনকেই (জেনারেল আইয়ুব খানকে) ১৯৫৯ সালে এই পদে ভূষিত করা হয়েছিল।

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (পানি শোধনাগার) বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্ল্যান্টটির সমুদ্র থেকে পানি তোলার পাম্প এবং বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে...
২ ঘণ্টা আগে
রাশিয়ার দুটি প্রধান লজিস্টিকস ও ই-কমার্স সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ শনিবার মস্কো ও তাম্বোভ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেন এই হামলাকে তাদের ভূখণ্ডে চার বছরেরও বেশি সময়...
২ ঘণ্টা আগে
ওয়াংচুকের ঘটনাটি চার দশকেরও বেশি সময় আগে লাদাখের ইতিহাসে ঘটে যাওয়া ওয়াংচুকের বাবার এক ঐতিহাসিক অনশনের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। আজকের এই দৃশ্য লাদাখের প্রবীণদের কাছে চেনা একটি অতীত। ১৯৮৪ সালে ঠিক একইভাবে লাদাখের মানুষের অধিকার আদায়ে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুকের বাবা প্রবীণ...
৪ ঘণ্টা আগে