
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাতে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পৃথকভাবে এই হামলা হয়।
মেরিস্কস জানিয়েছে, ওমানের জলসীমার করিডরে প্রায় একই সময়ে দুটি হামলার ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি নির্দেশ করছে।
কেপলারের তথ্য অনুযায়ী, হামলার শিকার দুই ট্যাংকারই গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল করে সৌদি অপরিশোধিত তেল বোঝাই করেছিল। আগস্টে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো হরমুজ প্রণালির ভেতর থেকে আবারও তেল লোড ও বিক্রি শুরু করে।
হামলার প্রথম ঘটনায় সৌদি পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘সিদর’ ওমানের খাসাব বন্দরের প্রায় ১৬ দশমিক ৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অজ্ঞাতনামা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক মিনিট পর লাইবেরিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রসপারিটি’ নামের আরেকটি ভিএলসিসি খাসাবের প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে তিনটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের শিকার হয়। জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও একই এলাকায় হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় একটি ট্যাংকারে তিনটি প্রজেক্টাইল আঘাত হানার খবর জানিয়েছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। কাতার, ওমানসহ মধ্যস্থতাকারীদের উদ্যোগে প্রণালিটি পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার চেষ্টা হলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। হামলার পর আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
৩১ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৫ ঘণ্টা আগে