
ইরানে ইসরায়েলি হামলাকে তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলি আকবর দারেইনি ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলা হোয়াইট হাউসের অনুমোদন নিয়েই করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণতি হবে।
দারেইনির এই বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
দারেইনি জোর দিয়ে বলেন, ‘এটি যুদ্ধের ঘোষণা, এর ভয়াবহ পরিণতি হবে...ইরানের পক্ষে এই আগ্রাসী কাজের জবাব না দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
তিনি তাঁর দাবির সপক্ষে সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরেন। দারেইনি উল্লেখ করেন, ‘গত কয়েক ঘণ্টায় কী ঘটেছে, তা শুধু একবার দেখুন। যুক্তরাষ্ট্র ইরাক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থান থেকে তাঁদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে...প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানের ওপর সম্ভাব্য ইসরায়েলি হামলার কথা বলেছিলেন। এটা আমাদের কী বলে?’
উল্লেখ্য, ইরানে ইসরায়েলি হামলার পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকেই জানতেন। তবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী এই অভিযানে কোনো ভূমিকা রাখেনি। তাঁর প্রশাসন হামলার আগে মধ্যপ্রাচ্যের একজন গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে যোগাযোগ করে তাঁদেরও আগেই অবহিত করেছিলেন বলে জানান ট্রাম্প। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
এই বিষয়গুলো ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র আগে থেকেই এই হামলার বিষয়ে জানত। দারেইনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আগেই জানা ছিল। এই হামলার বিষয়ে তাদের আগে থেকেই অবহিত করা হয়েছিল এবং খুব, খুব সম্ভবত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে। এই হামলাকে আমাদের কোনো বিচ্ছিন্ন ঘটনা বা একতরফা পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি বিস্তৃত আঞ্চলিক পরিকল্পনার অংশ, যা মধ্যপ্রাচ্যকে অপ্রত্যাশিত পরিণতিসহ আরেকটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।’
এই বিশ্লেষক স্পষ্ট করে বলেন, ইরানের দৃষ্টিতে ইসরায়েলের এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক কৌশলগত পরিকল্পনার অংশ, যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং ইরানকে পাল্টা পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৬ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৮ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৮ ঘণ্টা আগে