
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। ওই ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক সু-৫৭ স্টিলথ ফাইটার এবং সু-৩৪ বোমারু বিমান অবস্থান করছিল।
ইউক্রেনের দাবি অনুযায়ী—এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো পুরোপুরি মূল্যায়ন করা হচ্ছে। একটি সু-৫৭ যুদ্ধবিমানের মূল্য প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড এবং সু-৩৪-এর দাম প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে। উরাল পর্বতমালার অনেক ভেতরে এই ধরনের হামলা চালিয়ে সফলতা অর্জন ইউক্রেনের জন্য একটি নতুন কৌশলগত সক্ষমতার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে মস্কো এই ধরনের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার ঘটনাটিকে ‘ব্যর্থ ইউএভি হামলার চেষ্টা’ বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি। তবে যুদ্ধের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করার অভিযোগও নতুন নয়।
শুক্রবার (১ মে) ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, চেলিয়াবিনস্ক অঞ্চলের বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইউক্রেনের ড্রোন হামলার চিত্র উঠে এসেছে। তারা জানিয়েছেন, ভোরে আবাসিক এলাকার ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায় এবং কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। চেলিয়াবিনস্ক হায়ার মিলিটারি অ্যাভিয়েশন স্কুলের কাছাকাছি এলাকায় ধোঁয়া দেখা যায় এবং আশপাশের ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে, গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।
কিছু প্রতিবেদনে বিমানঘাঁটির হ্যাঙ্গার ও প্রশিক্ষণ স্থাপনায় ক্ষতির কথা বলা হয়েছে। এমনকি স্থানীয় হাসপাতালগুলো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নেয়।
এর আগে গত জানুয়ারিতে ‘অপারেশন স্পাইডারওয়েব’ নামের এক অভিযানে ইউক্রেন দাবি করেছিল, তারা রাশিয়ার বিভিন্ন বিমানঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ১৫টি সামরিক বিমান ধ্বংস করেছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানায়, ওই অভিযানে সু-৩০, সু-৩৪, মিগ-৩১ সহ বিভিন্ন যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমান ধ্বংস হয়, যার আর্থিক ক্ষতি এক বিলিয়ন ডলারেরও বেশি।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আজ মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর জারি করা সেই নির্বাহী আদেশ অবৈধ বলে ঘোষণা করেছেন। ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেকোনো শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনি ও সাংবিধানিক ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এটি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িত। ল্যাটিন শব্দ ‘জাস সোলি’ বা মাটির অধিকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধারণাটি...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) জালিয়াতির অভিযোগে চীনের এক সময়ের শীর্ষ ধনী ও আবাসন ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গতকাল সোমবার (২৯ জুন) নিউইয়র্কের একটি আদালত এই রায় ঘোষণা করেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া এক রায়ে আদালত ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক...
৮ ঘণ্টা আগে