
ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ওয়াশিংটনের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও বর্তমান প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।
একই সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিষয়ে নিজের মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।’ তবে ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তাঁর পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের কোনো চুক্তিতে পৌঁছাতে পারবেন না। তিনি ইরানের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, তাদের মধ্যে ‘বিশাল মতপার্থক্য’ রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের নেতৃত্ব অত্যন্ত বিচ্ছিন্ন। সেখানে দুই থেকে তিনটি, হয়তো চারটি আলাদা দল রয়েছে এবং তারা সবাই বিচ্ছিন্ন। ইরানের সব পক্ষই একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা নিজেরা সবকিছু ‘জগাখিচুড়ি’ বা এলোমেলো করে ফেলেছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
৩১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওটি সান ফ্রান্সিসকোর টেন্ডারলয়েন এলাকার সেভেনথ এবং মার্কেট স্ট্রিটে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাদকের প্রভাবে মানুষজন নোংরা অবস্থায় অদ্ভুত সব ভঙ্গিতে হিমশীতল হয়ে পড়ে আছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের জন্য ইরান, ইরাক ও লেবানন সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আঞ্চলিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের (ডিএমডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইতালিতে ১২ হাজার ৬৬২ জন এবং স্পেনে ৩ হাজার ৮১৪ মার্কিন সেনা সক্রিয়ভাবে মোতায়েন ছিল।
২ ঘণ্টা আগে