ঢাকা: ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশগুলোকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। পাশাপাশি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ হিসেবেও আখ্যা দিয়েছেন বেনেত।
বেনেত বলেন, নিষ্ঠুর জল্লাদের আমলে পরমাণু চুক্তি চায় ইরান যেটি তাঁরা অস্বীকার করে আসছিল।
বেনেত এমন সময় এসব কথা বললেন যখন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে।
কূটনীতিকরা বলছেন, ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
পারমাণবিক কর্মসূচি হ্রাস করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ও জার্মানির সঙ্গে ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে চুক্তিতে সই করেছিল।
এর পর ইরান চুক্তির শর্ত মানছে না উল্লেখ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যায়। ইসরায়েলও প্রথম থেকে ওই চুক্তির বিরোধিতা করে আসছে।
গত শুক্রবার শেষ হয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনার পর দেখা গেছে ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এদিকে, দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে শনিবার বিবিসি জানিয়েছে, ইরানে মোট ভোটারের সংখ্যা বর্তমানে ৫ কোটি ৯০ লাখ। তাদের মধ্যে ভোট দিয়েছেন মাত্র অর্ধেক, প্রায় ৩ কোটি ভোটার।

দক্ষিণ লেবাননভিত্তিক মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ছোট দেশটিতে ধ্বংস ও মানবিক বিপর্যয় চরমে উঠেছে। গত ৫ দিনে অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। শুধু রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেই এ পর্যন্ত নিহত হয়েছে ১২০ জন।
৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ইসরায়েলের কাছে ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দীর্ঘসূত্রতা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ এড়িয়ে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
১০ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ যখন এক চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে, তখন এক চাঞ্চল্যকর দাবি তুলেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আরব দেশের বেসামরিক অবকাঠামো, জনবসতি ও লক্ষ্যবস্তুতে যেসব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো...
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’।
১২ ঘণ্টা আগে