ঢাকা: দীর্ঘ এক যুগ পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে ইসরায়েল। অবসান হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের। নতুন প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। ইসরায়েলের পার্লামেন্ট রোববার নতুন সরকার গঠনের অনুমোদন দেয়।
নাফতালি বেনেট ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মধ্যপন্থী ইয়াশ আতিদ পার্টির ইয়ার লাপিদ।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে রোববার ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে পড়ে ৬০টি ভোট।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের পরপরই বেনেটকে ফোন দেন বাইডেন। বাইডেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা ব্যক্ত করেন।
দীর্ঘদিন ইসরায়েলের পাশে থাকায় বাইডেনকেও ধন্যবাদ জানান বেনেট। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়টি স্মরণ করেন তিনি।
ইসরায়েলের নতুন সরকার শপথ নেওয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী (প্রথম মেয়াদ) নাফতালি বেনেট, প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ (দ্বিতীয় মেয়াদ) এবং নতুন সরকারের সকল মন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ, জার্মানির পররাষ্ট্রসচিব হেইকো মাস নতুন সরকারের দুই প্রধানমন্ত্রী বেনেট ও লাপিদকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। কিন্তু গত কয়েক বছরে দুর্নীতিসহ নানা কারণে ইসরায়েলিদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন তিনি। তাঁকে হটাতে জোট বেঁধে নামে বাম, ডান ও মধ্যপন্থী দলগুলো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
৭ ঘণ্টা আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগে
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
৯ ঘণ্টা আগে