
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। গতকাল বুধবার পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুদ্ধের প্রকৃত ব্যয়ের হিসাব নিয়ে এটিই প্রথম কোনো সরকারি তথ্য প্রকাশ।
পেন্টাগনের কম্পট্রোলার জুলস হার্স্ট আইনপ্রণেতাদের জানান, এই অর্থের বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদের পেছনে। তবে এই হিসাবের মধ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন বা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সংখ্যাটি জানতে চেয়েছি, কিন্তু কেউ আমাদের তা বলেনি। আপনি অবশেষে প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি খুশি।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ২ হাজার ৫০০ কোটি ডলার নাসার চলতি বছরের পুরো বাজেটের সমান। তবে এই হিসাব নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কারণ, গত মাসেই একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ধারণা করছে, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার। পেন্টাগন কীভাবে ২ হাজার ৫০০ কোটি ডলারের এই চূড়ান্ত হিসাবে পৌঁছাল, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইনপ্রণেতাদের সামনে এই বিশাল ব্যয়কে যৌক্তিক দাবি করে বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই খরচ। তিনি ক্ষুব্ধ সুরে প্রশ্ন ছুড়ে দেন, ‘ইরান যেন পারমাণবিক বোমা না পায়, তা নিশ্চিত করতে আপনি কত মূল্য দেবেন? কত দেবেন আপনি?’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত ও শত শত সেনা আহত হয়েছেন। বর্তমানে উভয় পক্ষ ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চলছে।
এদিকে, নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি ভোটারদের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি, সারসহ কৃষিপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় মার্কিন বাজারে জিনিসের দাম চড়া। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্স বা ইপসসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, এই যুদ্ধে মাত্র ৩৪ শতাংশ আমেরিকান সমর্থন দিচ্ছেন। মার্চ মাসের মাঝামাঝি এই হার ছিল ৩৮ শতাংশ এবং এপ্রিলের মাঝামাঝি ছিল ৩৬ শতাংশ। ইরান যুদ্ধে ট্রাম্পের জড়ানোয় তাঁর জনপ্রিয়তায় যে ধস নেমেছে, তা নভেম্বরের নির্বাচনের ফলাফলের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে