
মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরও চড়েছে। অবরুদ্ধ পারস্য উপসাগরে নতুন করে তিনটি পণ্যবাহী জাহাজে হামলার পর বিশ্বকে ২০০ ডলারের তেলের বাজারের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। আজ বুধবার ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিয়েছে, পেন্টাগনের দাবি করা ‘ভয়াবহ’ বিমান হামলার পরও তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, আপনারা এই অঞ্চলকে অস্থির করে তুলেছেন।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটের পর বর্তমানে তেলের বাজারে সবচেয়ে বড় অস্থিরতা চলছে। বিশ্বের মোট সরবরাহের এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি এখন কার্যত অবরুদ্ধ। আজ আবার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে হরমুজ প্রণালিতে আরও তিনটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাল্ক ফ্রেটার, জাপানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ এবং মার্শাল দ্বীপপুঞ্জের একটি জাহাজ রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে মোট ১৪টি জাহাজ হামলার শিকার হলো।
এদিকে, বিনিয়োগকারীরা আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ থামানোর পথ খুঁজে পাবেন। এ কারণে তেলের দাম গত সোমবারের ১২০ ডলার থেকে কমে এখন ৯০ ডলারের আশপাশে থিতু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তাদের রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল কৌশলগত মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে।
তেহরানে প্রতি রাতেই মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলছে। শহরের আকাশ তেল ও ধোঁয়ার মিশ্রণে কালো বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে পড়েছে। জীবন বাঁচাতে লাখ লাখ মানুষ গ্রামাঞ্চলে পালিয়ে যাচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লেবাননেও ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১১ জন এবং লেবাননে ২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ওয়াশিংটনের তথ্যমতে, যুদ্ধে এখন পর্যন্ত ৭ জন মার্কিন সেনা নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন।

ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে...
৯ মিনিট আগে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১১ ঘণ্টা আগে