
ইসরায়েলি হামলার সময় চরম সাহসিকতা দেখানো সেই ইরানি সংবাদ পাঠিকাকে জাতীয় পুরস্কার দিল ভেনেজুয়েলা। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাইমন বলিভার পুরস্কার পেয়েছেন সাহার ইমামি। শুধু সাহারা নন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) আরও দুই কর্মী—নিমা রেজবপুর ও মাসুম আজিমিকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী শেগিনি। ইরানি সংবাদমাধ্যম প্রেসি টিভি জানিয়েছে এ তথ্য।
গত শনিবার, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘জাতীয় সাংবাদিকতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেগিনির হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তিনি। হামলার সময় ভবনের ভেতর যারা ছিলেন তাঁদের সাহসের ভূয়সী প্রশংসা করেন।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘ইরানি তিন গণমাধ্যমকর্মীকে আজ যে পুরস্কার দেওয়া হলো, তা শুধু ভেনেজুয়েলার দৃষ্টিভঙ্গিই নয়, পুরো বিশ্বই তাঁদের এই পুরস্কারের যোগ্য মনে করে বলেই মনে করছি। এই পুরস্কার পুরো বিশ্বেরই সর্বসম্মত মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে সাহস ও সত্যকে মূল্যায়ন করা হলো।’
ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় সরাসরি সম্প্রচার চলছিল। ফলে, পুরো বিশ্বই ইসরায়েলের হামলার সাক্ষী হয়েছে। ১৬ জুন ইসরায়েলের ওই হামলার সময় খবর পড়ছিলেন সাহারা ইমামি। প্রথম বিস্ফোরণে ভবন কেঁপে উঠলেও তিনি শক্ত থাকেন এবং সম্প্রচার চালিয়ে যান, সেই সঙ্গে হামলার নিন্দা জানান। কয়েক মুহূর্ত পর আরও একটি বিস্ফোরণে স্টুডিও ধোঁয়া ও ধুলায় ঢেকে যায়, ফলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়। কিছুক্ষণ পর তিনি আবার পর্দায় ফিরে আসেন এবং আইআরআইবির রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং নিউজ ডিরেক্টর হাসান আবেদিনির সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা জানান।
এ ঘটনার পর সাহারা ইমামিকে বাহবা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আরও খবর পড়ুন:

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
২ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
কেনিয়ার দক্ষিণাঞ্চলে আম্বোসেলি ন্যাশনাল পার্কের বাইরে ১৫টি হাতির মৃত্যুর ঘটনায় কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। স্থানীয় খামারে কীটনাশক প্রয়োগ করা টমেটো খাওয়ার পরই হাতিগুলো বিষক্রিয়ায় মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ লাইটনিং-২ স্টেলথ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই ক্ষয়ক্ষতি করা হয়েছে...
৫ ঘণ্টা আগে